অবশেষে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।তথ্যমন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও প্রয়োজনীয় কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এরিয়া রয়েছে। এসব গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াইফাই কভারেজ নিশ্চিত করা হয়েছে, ফলে যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক যাত্রীসেবা, লাগেজ ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনায় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
Leave a comment