Home আঞ্চলিক কমিউনিটি ক্লিনিকের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা বিরুদ্ধে
আঞ্চলিকরাজনীতি

কমিউনিটি ক্লিনিকের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা বিরুদ্ধে

Share
Share

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকের জমি দখল করে সুপারি ও চাম্বল গাছ লাগানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. স্বপন খান ইউনিয়ন জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডের সহযোগী সদস্য বলে জানা গেছে।

সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যন্ত এলাকার ইটসলিং সড়কের পাশে অবস্থিত সেহাংগল কমিউনিটি ক্লিনিক ঘিরে শতাধিক সুপারি ও চাম্বল গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়া ক্লিনিকের পাশ থেকে কয়েকটি মূল্যবান মেহগনি গাছ কেটে নেওয়ার আলামতও পাওয়া গেছে।

কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার শিল্পী রানী দাস জানান, এসব গাছ স্বপন খান লাগিয়েছেন। তাঁকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। এর আগেও ক্লিনিকসংলগ্ন কয়েকটি মেহগনি গাছ কেটে নেওয়া হয়েছিল এবং তখনও বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের নামে প্রায় পাঁচ শতক জমি দান করা হয়েছে এবং ভূমিদাতাদের তালিকায় স্বপন খান বা তাঁর পরিবারের কারও নাম নেই। ভয়ভীতির কারণে এতদিন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বপন খান বলেন, জমিটি বর্তমানে তাঁদের না হলেও পূর্বপুরুষদের ছিল। কেন গাছ লাগানো হয়েছে, তা সাংবাদিকদের জানার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে মেহগনি গাছ কাটার বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

সমুদয়কাঠি ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আবু হানিফ বলেন, স্বপন খান নির্বাচনকালীন সময়ে সহযোগী সদস্য ছিলেন, তবে বর্তমানে তাঁর নাম কাগজে-কলমে নেই। অভিযোগ সত্য প্রমাণিত হলে তা নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, ক্লিনিকের জমি দখলের বিষয়টি তাঁর জানা ছিল না। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিয়ের দাবিতে পীরগঞ্জে এসে প্রেমিকের হাতে খুন অন্তঃসত্ত্বা নারী

রংপুরের পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তঃসত্ত্বা এক নারী। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড...

পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সরকারি ভাতা বন্ধের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গের সামাজিক কল্যাণ নীতি ও প্রশাসনিক পরিচালনায় এক ঐতিহাসিক ও বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিল নবগঠিত রাজ্য প্রশাসন। সোমবার (১৮ মে) মন্ত্রিসভার একটি...

Related Articles

সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার ছবি নামের এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার...

কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ওয়াসেনাত নামের ১০ মাস বয়সী...

ওসমানীনগরে লতিফিয়া হিফযুল কুরআন একাডেমির প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুহাম্মদ আজাদ আলী

আগামী ২৩ মে ২০২৬ ইংরেজি, শনিবার অনুষ্ঠিতব্য লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি, ওসমানীনগরের...

রাজশাহীতে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে শিশু অপহরণ চেষ্টার ঘটনা, ঝাড়ুদার আটক

রাজশাহীতে ট্রাফিক পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক শিশুকে অপহরণের হাত থেকে উদ্ধার করা...