Home জাতীয় কোরবানির পশুবাহী ট্রাকে হাটের নাম প্রদর্শনের নির্দেশ
জাতীয়

কোরবানির পশুবাহী ট্রাকে হাটের নাম প্রদর্শনের নির্দেশ

Share
Share

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী ট্রাকের সামনে সংশ্লিষ্ট পশুর হাটের নাম ও ঠিকানা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু—গরু, ছাগল, মহিষসহ অন্যান্য পশু—যে হাটে বিক্রির জন্য নেওয়া হবে, সেই হাটের নাম ও ঠিকানা ট্রাকের সামনে দৃশ্যমান ব্যানারে লিখে রাখতে হবে।

তিনি বলেন, এ ব্যবস্থা চালু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা পাওয়া সহজ হবে এবং পথে হয়রানি বা অযথা বাধার আশঙ্কাও কমে আসবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশু পরিবহনের সময় কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে।

নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য ট্রাক মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালির এক ধরনের ক্যানসারের ঝুঁকি তিন গুণের বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা...

Related Articles

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

প্রেমিকার জন্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা খরচ...

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...

রুটি-কেকের নাশতাতেও বাড়তি চাপ খেটে খাওয়া মানুষের

দিনভর হাড়ভাঙা খাটুনির ফাঁকে অল্প খরচে ক্ষুধা মেটাতে এক কাপ চা, কলার...