Home জাতীয় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে ; এমপি এমরান আহমদ চৌধুরী
জাতীয়

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে ; এমপি এমরান আহমদ চৌধুরী

Share
Share

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়ন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের লেখা-পড়ার মান কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
গোলাপগঞ্জ উপজেলার রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বৃহত্তর রণকেলী এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনাও প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বিশিষ্ট শিক্ষানুরাগী জামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের সহশিক্ষক মুহাম্মদ শাহ্জাহান ও সহকারী শিক্ষক সৈয়দ নুরুল হাফিজের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জেলা বিএনপির উপদেষ্টা ছালিক চৌধুরী, মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, সহসভাপতি মুজিবর রহমান মুজিব, সাবেক পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল এবং সাবেক কউন্সিলর ও গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানের পর গোলাপগঞ্জের দেউলগ্রামস্থ জামেয়া ইসলামিয়া দারুল উলুম-এর সাবেক নায়েবে মুহতামিম মাওলানা শাইখ হেলাল আহমদ স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এমরান আহমদ চৌধুরী। সেখানে প্রধান অতিথি ছিলেন আল্লামা বরুণী।
গোলাপগঞ্জের ঘোষগাঁও ইসলামিয়া মাদরাসার হলরুমে আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন শায়খুল হাদিস মাওলানা হেলাল আহমদ। বিজ্ঞপ্তি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে

সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ছে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবনের ভেতরে। কেবল মূল ভবনই নয়, বরং সংসদের দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো,...

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে...

Related Articles

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে...

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত...

মির্জা আব্বাস দেশে ফেরার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) টিকিয়ে রাখতে নিজের অর্থ, শ্রম ও...

দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা...