Home আন্তর্জাতিক জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপ‌তি নির্বাচনে ৬ দফা প্রতিশ্রুতি
আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপ‌তি নির্বাচনে ৬ দফা প্রতিশ্রুতি

Share
Share

জাতিসংঘের সনদ সমুন্নত রেখে, সব সদস্য রাষ্ট্রের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে, স্বচ্ছ ও পূর্ণকালীন সভাপতি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

তি‌নি জা‌নি‌য়ে‌ছেন, নির্বাচিত হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন কর‌বেন।

স্থানীয় সময় বুধবার (১৩ মে) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেওয়া বক্ত‌ব্যে খ‌লিলুর রহমমান ছয়টি প্রতিশ্রুতি তুলে ধরেন।

ছয়টি বিষয়ের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রম পুনরুজ্জীবিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ঘাটতি কমানো এবং জলবায়ু পরিবর্তনের জরুরি হুমকি মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন খলিলুর রহমান।

খ‌লিলুর উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের ঘাটতি, ঋণের টেকসইকরণ এবং চাহিদা পূরণের লক্ষ্য রেখে কাজ করার বিষয়টি তুলে ধরেন। তিনি সভাপতি নির্বাচিত হলে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘ক্ষয়ক্ষতি’ তহবিল এগিয়ে নেওয়া এবং জীববৈচিত্র্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কাজ করবেন।

তিনি রোহিঙ্গা সংকট নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে মানবাধিকার ব্যবস্থা সমুন্নত রাখা, মানবিক পরিসর রক্ষা করা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত ব্যক্তিদের সমর্থন করার ওপর জোর দেন।

ডিজিটাল প্ল্যাটফর্মের বিচক্ষণ ও ন্যায়সংগত শাসনের প্রতি আহ্বান জানান এবং সবশেষ অংশে জাতিসংঘের সংস্কারে বিশেষ জোর দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী ছিল নেপালের বন্যা: গবেষণা প্রতিবেদন

নেপালে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যা ও মর্মান্তিক ভূমিধসে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বিদেশি পর্যটকসহ এখনো নিখোঁজ রয়েছেন...

বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর)...

Related Articles

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী...

কুয়েতে আবাসিক ভবনে ইরানের ড্রোন হামলা

কুয়েত সিটির ক্যাপিটাল গভর্নরেটে একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের...