Home জাতীয় অদম্য এক জীবন সংগ্রাম: অসুস্থ বাবার মুখে অন্ন জোগাতে ভ্যান চালাচ্ছে ১০ বছরের লামিয়া
জাতীয়

অদম্য এক জীবন সংগ্রাম: অসুস্থ বাবার মুখে অন্ন জোগাতে ভ্যান চালাচ্ছে ১০ বছরের লামিয়া

Share
Share

যে বয়সে হাতে রঙিন পাঠ্যবই আর খেলার সরঞ্জাম থাকার কথা ছিল, সেই বয়সে জীবন ও জীবিকার কঠিন বাস্তবতায় রিকশাভ্যানের হ্যান্ডেল ধরতে হয়েছে ১০ বছরের শিশু লামিয়াকে। বরিশালের উজিরপুর উপজেলার এই চতুর্থ শ্রেণির ছাত্রীর জীবন এখন প্রতিদিনের খাদ্যের সংস্থান আর অসুস্থ বাবার সেবার পরিধিতে বন্দি।

প্রতিদিন ফজরের আজানের পরপরই সে তার পুরনো ভ্যানটি নিয়ে বেরিয়ে পড়ে যাত্রীর খোঁজে। উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গিয়া গাভা গ্রামের বাসিন্দা লামিয়ার মা মারা গেছেন প্রায় দুই বছর আগে। তার বাবা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী। সংসারে উপার্জনের মতো কেউ না থাকায় পেটের দায়ে এই কিশোরীকেই নামতে হয়েছে সড়কে।

গত মঙ্গলবার (১২ মে) সকালে নতুনহাট বাজারের সামনে তীব্র দাবদাহের মধ্যে যাত্রীর অপেক্ষায় বসে থাকতে দেখা যায় ছোট্ট লামিয়াকে। ক্লান্ত চেহারায় সে জানায়, “পেটের দায়ে ভ্যান নিয়ে বের হয়েছি। পেট তো আর রোদ-গরম বোঝে না।” লামিয়ার মতে, সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে তার আয় হয় মাত্র ২০০ থেকে ৩০০ টাকা। এই সামান্য উপার্জনে ডাল-ভাত জুটলেও মাংস খাওয়া তাদের কাছে এখন এক অলীক কল্পনা।

লামিয়া স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে কোনোমতে অসুস্থ বাবার ওষুধ ও খাদ্যের সংস্থান হলেও তার পড়াশোনা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতেও তার এই আত্মনির্ভরশীল হওয়ার লড়াই নজর কেড়েছে সবার।

লামিয়ার এই অদম্য সংগ্রামের সংবাদটি নজরে আসার পর উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা দ্রুত পদক্ষেপ নিয়েছেন । তিনি ব্যক্তিগতভাবে এই সংগ্রামী শিশুর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ইউএনও জানান, “চতুর্থ শ্রেণির ছাত্রী লামিয়ার পড়াশোনার সমস্ত খরচ এখন থেকে আমি বহন করব। এছাড়া সরকারি বিভিন্ন খাত থেকে তাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে।” প্রশাসনের এই উদ্যোগের ফলে লামিয়ার জীবন সংগ্রামে কিছুটা হলেও স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইয়ুব বাচ্চুর ২০ গান নতুন আয়োজনে, মিউজিয়ামের জন্য ‘উত্তরাধিকার’

‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’—আইয়ুব বাচ্চুর গাওয়া শ্রোতাপ্রিয় ২০টি গান এবার শোনা যাবে নতুন সংগীতায়োজনে। দেশের ৮টি ব্যান্ড...

২৫ দিন পর গ্যাস সরবরাহ বাড়ল, কিছুটা স্বস্তির আশা

টানা ২৫ দিনের তীব্র গ্যাস–সংকটের পর আজ শনিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের দুটি টার্মিনালের মধ্যে সামিট...

Related Articles

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল...

নোয়াখালীর সেনবাগে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত: আহত ২

নোয়াখালীর সেনবাগে এক দ্রুতগতির ভয়াবহ মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে...

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে: নিহত ৪

রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত চারজন নিহত...

সরকারি সফরে কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী বিশেষ সরকারি সফরে কিশোরগঞ্জ জেলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...