Home জাতীয় অপরাধ ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
অপরাধ

৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

Share
Share

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদ–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে জামালপুর পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবসায়ী এরশাদ আলী–র কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন হারুনুর রশীদ। পরে টাকা ফেরত চাইলেও তা পরিশোধ করেননি বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় এরশাদ আলী আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলার রায়ে আদালত হারুনুর রশীদকে ৭৬ লাখ টাকা পরিশোধ ও এক বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।এর পরিপ্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।পুলিশ জানিয়েছে, সোমবার তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডাচ্-বাংলা ব্যাংকে ট্রেইনি ক্যাশ অফিসার নিয়োগ, বেতন ৯৭ হাজার টাকা পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির ট্রেইনি ক্যাশ অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে...

ঢাকায় আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট)...

Related Articles

শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু রোববার

বহুল আলোচিত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল...

ঢাকায় আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের...

সাভারে মসজিদের মাঠে ‘প্রেসার কুকার বোমা’, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সাভারে মসজিদের মাঠ থেকে ‘প্রেসার কুকার বোমা’ উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৩ লাখ টাকার মদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৫ লিটার বিদেশি মদ...