Home সাম্প্রতিক সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
সাম্প্রতিক

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

Share
Share

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১০ মে) বিকেল তিনটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ মদনেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম এরশাদ আলী (২৫)। তিনি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার রায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ আলী মোটরসাইকেলে করে উত্তর কাঠুর এলাকা থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মদনেরপাড়ায় কছিম খলিফার বাড়ির সামনে পৌঁছালে একই পথে চলা একটি ধানবোঝাই ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন তিনি।

এ সময় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে মোটরসাইকেল পিছলে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের চাকার সঙ্গে ধাক্কা খান। এতে তার বুকে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাকে জীবিত মনে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই সুকুমার রায় বলেন, “ওভারটেক করতে গিয়ে রাস্তায় শুকাতে দেওয়া খড়ে মোটরসাইকেল স্লিপ করে পড়ে যায়। এতে ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তার বুকের পাঁজর ভেঙে যায়।”

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল থানায় নেওয়া হচ্ছে। মরদেহ স্থানীয়রা আগেই হাসপাতালে নিয়ে গেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ

প্রয়াত চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২...

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া: নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুণ্ঠন রোধে কারফিউ জারি

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অগণিত বাড়িঘর ও বহুতল ভবন ধসে এখন পর্যন্ত অন্তত ২৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয়...

Related Articles

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল...

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী আবদুর রউফ নিহত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবদুর রউফ মোল্লা নামে এক...

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল...

সব চেষ্টা ব্যর্থ করে মারা গেল পেট জোড়া লাগা দুই যমজ শিশু

বুক ও পেট জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করা কুষ্টিয়ার দৌলতপুরের বহুল আলোচিত...