Home বিনোদন মা দিবসে আবেগঘন স্মৃতি শেয়ার করলেন তৌসিফ মাহবুব
বিনোদন

মা দিবসে আবেগঘন স্মৃতি শেয়ার করলেন তৌসিফ মাহবুব

Share
Share

বিশ্ব মা দিবস উপলক্ষে মাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ছোটবেলার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
তৌসিফ জানান, ১৯৯৮ কিংবা ১৯৯৯ সালের এক শীতের সন্ধ্যায় তিনি তখন ধানমন্ডির Oxford International School–এ পঞ্চম শ্রেণিতে পড়তেন। প্রতিদিনের মতো সেদিনও স্কুল ছুটি হয়েছিল সন্ধ্যা সাড়ে ৫টায়। তবে অনেক সময় পেরিয়ে গেলেও তাকে নিতে কেউ আসেননি।
তিনি লেখেন, পুরো স্কুল ফাঁকা হয়ে যাওয়ার পর তিনি দারোয়ানের কক্ষে একা বসে ছিলেন। বাইরে তখন সন্ধ্যা নেমেছে, আর সেই সময় ধানমন্ডি এলাকায় ছিনতাইয়ের ভয়ও ছিল।
পরে একটি রিকশার শব্দ শুনে জানতে পারেন, তার মা তাকে নিতে এসেছেন। কিন্তু মায়ের দেরি হওয়ার কারণ না জেনে তিনি অভিমান করেছিলেন। তখন রিকশাচালক জানান, পথে ছিনতাইকারীরা তার মাকে মারধর করে সবকিছু ছিনিয়ে নিয়েছে। এরপরও হাসপাতালে না গিয়ে তিনি ছেলের কথা ভেবে সরাসরি স্কুলে চলে আসেন।
ঘটনাটি স্মরণ করে তৌসিফ লেখেন, “সেদিন বুঝেছিলাম, একজন মা নিজের কষ্ট ভুলে কীভাবে সন্তানের জন্য ছুটে আসতে পারেন।”
মা দিবসে তিনি নিজের মায়ের পাশাপাশি পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে...

Related Articles

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির শ্রোতাদের ভালোবাসা এখনো অটুট বলে...

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন...

ডি পলের সঙ্গে বিয়ের প্রস্তুতি শুরু, আংটি পরে জল্পনা বাড়ালেন স্তোসেল

আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের সঙ্গে কাতার বিশ্বকাপের আগ থেকেই সম্পর্কে আছেন...

ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যের ঘটনা নিয়ে যা জানা গেল

কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা ডনের সঙ্গে এক...