Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩, যুদ্ধবিরতি নিয়ে ফের উত্তেজনা
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩, যুদ্ধবিরতি নিয়ে ফের উত্তেজনা

Share
Share

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় রোববার অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর দুই সদস্যও রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ।

স্থানীয় সূত্র জানায়, গাজা সিটির কাছে মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। একই সময়ে খান ইউনিস এলাকায় আরেক হামলায় গাজার অপরাধ দমন পুলিশের প্রধান ওয়েসাম আবদেল-হাদি এবং তাঁর এক সহকারী নিহত হন।হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, গাজায় হামাস পরিচালিত পুলিশ বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে ইসরায়েল। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা পুরোপুরি থামেনি। স্থানীয় চিকিৎসকদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় তাদের চার সেনা নিহত হয়েছে।

এদিকে গাজাগামী ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক দুই অধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তারা হলেন ব্রাজিলের থিয়াগো দে আভিলা এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিক সাইফ আবুকেশেক।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ওসমানীনগরে আল ইসলাহ’র কর্মী সম্মেলন সম্পন্ন

ইসলামের শিক্ষা ও আদর্শ মানুষের মাঝে সুন্দরভাবে তোলে ধরার মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও বিকৃতি রুখে দিতে হবে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বাংলাদেশ আনজুমানে...

লজিস্টিকস খরচ কমলে রপ্তানি বাড়বে ২০ শতাংশ

দেশের পণ্য পরিবহন, সরবরাহ ও আনুষঙ্গিক লজিস্টিকস ব্যয় ২৫ শতাংশ কমানো গেলে বাংলাদেশের সামগ্রিক রপ্তানি ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন এম...

Related Articles

হরমুজের বিকল্প তৈরি করে আরামকোর বাজিমাত: ১২২ বিলিয়ন রিয়ালের রেকর্ড মুনাফা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও জাহাজ চলাচলে বিধিনিষেধ...

জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বিকল্প হতে পারে রান্নার তেল

ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি...

যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে যুদ্ধ শুরু...

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে ভয়াবহ বোমা ও ড্রোন হামলা: ১২ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর ওপর এক ভয়াবহ সন্ত্রাসী...