Home আন্তর্জাতিক মোদির অনুষ্ঠানের কাছেই বিস্ফোরক, আটক ১
আন্তর্জাতিকসাম্প্রতিক

মোদির অনুষ্ঠানের কাছেই বিস্ফোরক, আটক ১

Share
Share
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরের আগেই নির্ধারিত অনুষ্ঠানস্থলের কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।রবিবার বেঙ্গালুরুর প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থলের কাছেই অন্তত দুটি জেলাটিন স্টিক উদ্ধার করেছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় রবিবার সকালে কাগালিপুরা এলাকার একটি আশ্রমের কাছে ফুটপাতের পাশে দুটি জেলাটিন স্টিক পড়ে থাকতে দেখা যায়।

যা মূল অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত।ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়।এখন পর্যন্ত কীভাবে বিস্ফোরকগুলো সেখানে এলো এবং এর পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে বিষয়টি ঘিরে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে বেঙ্গালুরু ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোও সতর্ক অবস্থানে রয়েছে।
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের...

Related Articles

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে কাতার ও তুরস্কের মতো বিদেশি শক্তির...

শতবর্ষী উসমানপুর গায়েবি মসজিদের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত করে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ

সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর গ্রামের শতবর্ষী ঐতিহাসিক স্থাপনা ‘উসমানপুর গায়েবি মসজিদ’-এর মূল...

২৭৭ কেজি গোমাংস উদ্ধার মামলায় গুজরাটে তিনজনের যাবজ্জীবন

  গরুর ধর্মীয় তাৎপর্য তুলে ধরে হিন্দু শাস্ত্রের উদ্ধৃতি দিয়েছেন আদালত। এমন...

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

  পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর...

;