Home জাতীয় গেরুয়া বাহিনীকে ঠেকাতে হলে ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে; নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয়রাজনীতি

গেরুয়া বাহিনীকে ঠেকাতে হলে ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে; নাসীরুদ্দীন পাটওয়ারী

Share
Share
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “গেরুয়া পতাকা বাংলাদেশের খুব কাছে চলে এসেছে। মুসলমানদের এখন অত্যন্ত সজাগ থাকতে হবে। আমাদের ঈমানি শক্তিতে বলিয়ান হতে হবে, অন্যথায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।”

শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদ এবং সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জুমার খুতবার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক পরিবর্তন, রাজনৈতিক সচেতনতা এবং প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “আমরা যদি মসজিদভিত্তিক সমাজ গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সমাজে আমূল পরিবর্তন সম্ভব। আমি যেখানে যাই, মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে। আমি তাদের বলি—আপনারা মসজিদে আসুন এবং ঐক্যবদ্ধ হোন।”

বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “গত ১৫ বছর এদেশের আলেম-ওলামাদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে মসজিদভিত্তিক শক্তিশালী সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।”

প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, “সম্প্রতি আমি ওমরাহ পালন করে এসেছি। সেখানে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা হয়েছে। আমাদের অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যে ক্লিনার বা নিম্নমানের কাজ করছেন। এর অন্যতম কারণ তারা আরবি ভাষা জানেন না। যারা সন্তানদের বিদেশে পাঠাতে চান, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তাদের উচিত আগে আরবি শেখানো। ভাষা জানলে একজন কর্মী ৪০ হাজার টাকার পরিবর্তে এক লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন।”

এদিকে তার আগমনকে কেন্দ্র করে মসজিদে মুসল্লিদের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হলে মসজিদের দরজার গ্লাস ভেঙে যায়। স্থানীয় মুসল্লিরা জানান, পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত থাকলেও পরে নিয়ন্ত্রণে আসে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে বিএনপি নেতাকে চিঠি দিয়ে হত্যার হুমকি

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে পাঠানো একটি চিঠিতে স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। চিঠিটি পাওয়ার পর ওই...

নওগাঁয় মাদকসেবীদের আস্তানায় অভিযান, গ্রেপ্তার ৪

মো. হারুন অর রশিদ, নওগাঁ নওগাঁর নিয়ামতপুর উপজেলার কানইল গ্রামে মাদকসেবীদের একটি আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক সেবনের...

Related Articles

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মত দুই দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার...

কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তরই সরকারের লক্ষ্য: মুক্তাদির

বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য বলে...

আমাকে বাঁচান ’স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে স্বামী

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি) রাঙ্গামাটির লংগদু উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের ২...

সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি: গোয়েন্দা নজরদারিতে অপরাধী চক্র

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘ ও হরিণ শিকারি ১৫০ জন অপরাধীকে...