Home আঞ্চলিক সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী
আঞ্চলিকজাতীয়সিলেট

সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী

Share
Share

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদীকে জীবন সদস্য পদ প্রদান করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

সম্প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নিয়মিত মাসিক সভায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ০৯ এর (ক) অনুসারে ক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখায় তাঁকে এই সদস্যপদ প্রদান করা হয়।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১), বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব রেজাউল হাসান কয়েস লোদী ২০১৪ সালে সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে অনন্য অবদান ও ভূমিকা পালন করে আসছেন।

এদিকে, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

রেজাউল হাসান কয়েস লোদীসহ এপর্যন্ত সিলেট অনলাইন প্রেসক্লবের জীবন সদস্য সংখ্যা ৮ জন। তারা হলেন- উপমহাদেশের প্রখ্যাত দানবীর ও শিল্পপতি ড. সৈয়দ রাগীব আলী, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, বিশিষ্ট ব্যবসায়ী মখলিছুর রহমান কামরান, বিশিষ্ট শিক্ষাবিদ মুহিবুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক দেওয়ান তৌফিক মজিদ লায়েক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবনসদস্যপদ একটি সম্মানজনক পদ।প্রেসক্লাবের উন্নয়নে বিশেষ ভূমিকা সহ শিক্ষা ও সামাজিক অবস্থান বিবেচনা করে এ পদ প্রদান করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মজুরি বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বাস, গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ...

ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আ. লীগ : রিজভী

আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম...

Related Articles

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

ঢাবি শিক্ষার্থী ও তাঁর মাকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তাঁর মায়ের সঙ্গে বাসের কর্মীদের...

;