Home আন্তর্জাতিক কাতারের আকাশসীমার কাছে মার্কিন রিফুয়েলিং বিমান, রহস্যমই নিখোঁজ
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

কাতারের আকাশসীমার কাছে মার্কিন রিফুয়েলিং বিমান, রহস্যমই নিখোঁজ

Share
Share

কাতারের আকাশসীমার কাছাকাছি পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন সামরিক রিফুয়েলিং বিমান বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের সময় বিমানটি ৭৭০০ ডিস্ট্রেস সিগন্যাল পাঠায়, যা সাধারণত জরুরি পরিস্থিতির ইঙ্গিত হিসেবে ব্যবহৃত হয়। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বা পেন্টাগনের পক্ষ থেকে বিমানটি বিধ্বস্ত হয়েছে কিংবা কোনো হামলার শিকার হয়েছে—এ ধরনের কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ার বেস থেকে উড্ডয়ন করেছিল। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, কিছু সময় আকাশে চক্কর দেওয়ার পর সেটি হঠাৎ করে নিচে নামতে শুরু করে এবং এরপরই রাডার থেকে এর সংকেত হারিয়ে যায়।

ঘটনার পরপরই কাতারের আল উদেইদ এয়ার বেস থেকে দুটি এইচ-১২৫ হেলিকপ্টার উড্ডয়ন করে, যা পরিস্থিতি নিয়ে নতুন করে রহস্য তৈরি করেছে।

সামরিক বিশ্লেষকদের মতে, কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি যুদ্ধবিমান ও নজরদারি বিমানকে আকাশপথে জ্বালানি সরবরাহ করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ৭৭০০ সংকেত সবসময় বিধ্বস্ত হওয়ার ইঙ্গিত নয়; যান্ত্রিক ত্রুটি, চিকিৎসাজনিত জরুরি অবস্থা কিংবা পারস্য উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য জিপিএস জ্যামিং বা ইলেকট্রনিক হস্তক্ষেপও এর কারণ হতে পারে।

এখন পর্যন্ত কোনো ধ্বংসাবশেষ উদ্ধার, উদ্ধার অভিযান বা হামলার আনুষ্ঠানিক দাবি পাওয়া যায়নি। ফলে বিমানটি নিখোঁজ, নাকি নিরাপদে অবতরণ করেছে—তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নকলায় গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. মাকসুদুর রহমান, শেরপুর শেরপুরের নকলা উপজেলায় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।...

জামালপুরে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, ছয় ঘণ্টা পর উদ্ধার মরদেহ

এমরান হোসেন, জামালপুর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের...

Related Articles

স্টারমার শিগগিরই পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের: ডাউনিং স্ট্রিটের অস্বীকার

‘ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিগগিরই তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন’ বলে জোরালো...

ফ্রিডম কাপ ২০২৬: ড্র অনুষ্ঠিত, অংশ নিচ্ছে ২৪ দল

প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ফ্রিডম কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিনজন গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ ,নওগাঁ নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক...

বিশ্ব শরণার্থী দিবস আজ: নয় বছরেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বিশ্ব শরণার্থী দিবস আজ (২০ জুন)। দিবসটি পালিত...