Home জাতীয় অপরাধ ঢাকা থেকে অপহৃত যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে
অপরাধআঞ্চলিক

ঢাকা থেকে অপহৃত যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে

Share
Share

রাজধানী ঢাকা থেকে অপহরণের চার দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে যৌথ অভিযানে বাড্ডা ও মাধবপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের নাম ফরহাদ হোসেন মাহির (২৩)। তিনি ঢাকার উত্তরখান থানার চানপাড়া এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে। পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকা থেকে মাহিরকে অপহরণ করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অপহরণের পর মাহিরকে একটি বাসায় আটকে রেখে নির্যাতন করা হয় এবং এক পর্যায়ে তাকে হত্যা করা হয়। পরে ১ মে একটি প্রাইভেটকারে করে মরদেহটি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আন্দিউড়া এলাকায় ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় মাহিরের পরিবার বাড্ডা থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জ থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই তরুণীর নাম তন্ময়ী মণ্ডল (২৮)। তিনি রাজধানীর ইব্রাহিম...

মহাসাগর থেকে সব মার্কিন জাহাজ পালিয়ে গেছে: আইআরজিসি উপদেষ্টা

পারস্য উপসাগর, ঐতিহাসিক হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর অঞ্চল থেকে সমস্ত মার্কিন সামরিক জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি...

Related Articles

প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে টাকা আদায়, দুই নারীসহ আটক ৩

পাবনার ঈশ্বরদীতে প্রেমের ফাঁদে ফেলে এক মুদি ব্যবসায়ীকে ভাড়া বাসায় আটকে ১০...

রংপুরের চার খুন: দুই আসামির ডিএনএর সঙ্গে আলামতের মিল পাওয়ার দাবি পুলিশের

রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর...

পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

  নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ...

অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই ‘সংসার’, মুচলেকায় ছাড় পেলেন ইমাম

বরিশালের বাকেরগঞ্জে এক নারীর সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় সাত মাস ধরে বসবাসের...

;