Home জাতীয় অপরাধ মালিক গ্রেপ্তারের পর থানায় বানরের করুণ খোঁজাখুঁজি
অপরাধআঞ্চলিক

মালিক গ্রেপ্তারের পর থানায় বানরের করুণ খোঁজাখুঁজি

Share
Share

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাচালক রাজীব হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তারের পর তার পোষা বানর ‘রাজা মিয়া’র অস্বাভাবিক আচরণ স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। মালিককে হারিয়ে বানরটি এখন রায়পুর থানার চত্বরে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে খুঁজে ফিরছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

গত সোমবার (৪ মে) রাতে চাঁদপুর জেলার সদর উপজেলার ওয়্যারলেস এলাকা থেকে গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার অনুরোধে দীর্ঘদিনের সঙ্গী পোষা বানর রাজা মিয়াকেও সঙ্গে নিয়ে থানায় আনা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গিয়াস উদ্দিন গেসু লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। গত শুক্রবার রাতে তিনি নিখোঁজ হন। পরদিন শনিবার সকালে অটোরিকশাচালক রাজীবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে গিয়াসকে প্রধান আসামি করা হয়।

তদন্ত সংশ্লিষ্টদের মতে, গিয়াস উদ্দিন দীর্ঘ কয়েক বছর ধরে রাজা মিয়াকে পোষ মানিয়ে রেখেছিলেন এবং বানরটি সর্বদা তার সঙ্গে থাকত। গ্রেপ্তারের পর থেকেই বানরটি থানার আশপাশে অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজা মিয়া কখনো থানার বারান্দায়, কখনো পুকুরঘাটে ঘুরে ঘুরে ডাকাডাকি করছে। আবার কখনো করুণ দৃষ্টিতে মানুষের দিকে তাকিয়ে থাকছে, যা দেখে উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষও আবেগাপ্লুত হয়ে পড়ছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেপ্তারের পর থেকেই বানরটি থানার আশপাশে অবস্থান করছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে এবং তারা এসে বানরটিকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে যাবে।

এদিকে থানার চত্বরে বানরটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। হত্যা মামলার তদন্ত চলমান থাকলেও এই ব্যতিক্রমী ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা, চাইলেন দোয়া

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। চার দিন ধরে জ্বরে ভোগার পর অবস্থার উন্নতি না হওয়ায়...

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট ও একটি পাকুড়গাছের। সনাতন ধর্মীয় রীতি মেনে গাছ দুটিকে বর-কনে সাজিয়ে...

Related Articles

টেকনাফে গুলিবিদ্ধ হাতি লোকালয়ে, তাড়াতে ঢিল ছুড়ল গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে একটি বসতঘরে...

হাফ ভাড়া নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ২০টির বেশি বাস আটকালেন শিক্ষার্থীরা

বাসে হাফ ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তাঁর...

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর

নাটোর শহরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

;