Home খেলাধুলা ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান, ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
খেলাধুলা

ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান, ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

Share
Share

ক্রীড়া কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রোববার (৩ মে) রাজধানীর মতিঝিলে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্পোর্টস ডিপ্লোমেসি’র মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা সম্ভব হবে। জাইমা রহমান যুক্ত হলে এ উদ্যোগ আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক স্পোর্টস উইং চালু করা হয়েছে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ চলছে।সরকারের লক্ষ্য হলো আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, সুযোগ-সুবিধা উন্নয়ন এবং বিদ্যমান সীমাবদ্ধতা দূর করা।

বাফুফের আর্থিক সমস্যা, কোচ নিয়োগ এবং কক্সবাজারে ফিফার টেকনিক্যাল সেন্টার নির্মাণ প্রসঙ্গেও তিনি সরকারের সহায়তার আশ্বাস দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বন্ধ পাট কারখানা বেসরকারি খাতে দিতে চায় সরকার : খন্দকার আবদুল মুক্তাদির

দেশের বস্ত্র ও পাট খাতের প্রায় ৫০টি বন্ধ ও রুগ্ণ কারখানাকে পর্যায়ক্রমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে নতুন বিনিয়োগ আকৃষ্ট...

ভোট উত্তেজনায় তৃষা-বিজয়ের সম্পর্কের গুঞ্জন নতুন মাত্রা

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় নতুন করে আলোচনায় উঠে এসেছেন তৃষা কৃষ্ণন ও থালাপতি বিজয়। চেন্নাইয়ে...

Related Articles

পূর্ব লন্ডনে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ অনুষ্ঠিত

গত ২৬ এপ্রিল রোববার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের একটি স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত...

২ ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করে ইতিহাস গড়লেন সেবাস্তিয়ান সাওয়ে

অ্যাথলেটিকস বিশ্ব আজ এক নতুন যুগের সূচনা দেখল। যা এতদিন মানব সক্ষমতার...

দুই আসিফের আক্রোশের শিকার বাংলাদেশের ক্রিকেট

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক চরম...

পাকিস্তান থেকে স্বর্ণজয়ী গালিব-জয়ের বীরের বেশে দেশে ফেরা, তবুও কেন আক্ষেপ?

পাকিস্তানে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়া রিজিওনাল চ্যাম্পিয়নশিপ ২০২৬ (ইনডিভিজুয়াল)-এ স্বর্ণজয়ী বাংলাদেশ...