Home রাজনীতি শেখ হাসিনার ডামি নির্বাচনে ভোট দেওয়া শাহিন ছাত্রদলের পদে
রাজনীতি

শেখ হাসিনার ডামি নির্বাচনে ভোট দেওয়া শাহিন ছাত্রদলের পদে

Share
Share

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগ ওঠা শাহিন মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের বর্ধিত কমিটিতে আহ্বায়ক সদস্য হিসেবে স্থান পাওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

গত শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদল ঢাকা কলেজ শাখার ৩৪০ সদস্যের বর্ধিত কমিটি অনুমোদন করে। কমিটিতে ইংরেজি বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী শাহিন মৃধার নাম আহ্বায়ক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট ও পোস্টে দেখা যায়, ওই নির্বাচনের দিন শাহিন ভোট দেওয়ার ছবি ও কালি দেওয়া আঙুলের চিহ্ন প্রকাশ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক কনটেন্ট শেয়ার করার অভিযোগও সামনে এসেছে। পরবর্তীতে তার ফেসবুক অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে শাহিন মৃধা দাবি করেছেন, তিনি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না এবং আওয়ামী লীগের কোনো কার্যক্রমে যুক্ত ছিলেন না। তিনি বলেন, নির্বাচনে ভোট দেওয়া ব্যক্তিগত অধিকার, তবে কোনো দলীয় সম্পৃক্ততার অভিযোগ সঠিক নয়। অভিযোগ প্রমাণিত হলে ছাত্রদলের পদ থেকে সরে দাঁড়াবেন বলেও জানান তিনি।

এই ঘটনা ঘিরে ঢাকা কলেজ ছাত্রদলের অভ্যন্তরে ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল বা কলেজ শাখার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান: বিপুল পরিমাণ ‘বিদেশি মদ’ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বসতবাড়িতে অভিযান চালিয়ে...

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী...

আওয়ামী লীগ একটি ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম...