Home জাতীয় অপরাধ ভারতে ৪ শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার, মা পলাতক
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ভারতে ৪ শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার, মা পলাতক

Share
Share

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আম্বেদকর নগরে নিজ ঘর থেকে চার নাবালক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত শনিবার (২ মে) দুপুরে মীরানপুর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় শিশুদের মা গাসিয়া খাতুনকে প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে, যিনি ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে ঘরটির ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। বিছানায় নিহত চার শিশু শফিক (১৪), সৌদ (১২), উমর (৮) ও বানু (৬)-এর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশের প্রাথমিক অনুমান, শিশুদের মাথায় ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্তানদের মৃত্যু নিশ্চিত করার পর ঘাতক মা গাসিয়া খাতুন বারান্দা থেকে লাফিয়ে পালিয়ে যান।

জেলা পুলিশ সুপার প্রাচী সিং জানান, একটি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। পুলিশের তদন্তে উঠে এসেছে যে, শিশুদের বাবা নিয়াজ গত দেড় বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, নিয়াজ প্রবাসে দ্বিতীয় বিয়ে করেছেন—যা নিয়ে গাসিয়া দীর্ঘ দিন ধরে চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।

অন্যদিকে, তদন্তকারীদের কাছে তথ্য এসেছে যে, গাসিয়ার সঙ্গে পাশের গ্রামের এক ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ওই ব্যক্তি গাসিয়ার আগের সন্তানদের দায়িত্ব নিতে অস্বীকার করায় চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে গাসিয়া এই পথ বেছে নিতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনাটি পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ সুপার আরও জানান, পলাতক গাসিয়া খাতুনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল তল্লাশি অভিযান শুরু করেছে। এটি মানসিক বিকৃতি নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, তা গাসিয়াকে গ্রেপ্তারের পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রেন থেকে ফেলে ইমাম হত্যা, অডিওতে নির্যাতনের অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে এক মসজিদের ইমামকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই ইমাম বিহারের বাসিন্দা ছিলেন। গত ২৭ এপ্রিল এ...

কালবৈশাখীতে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বিশ হাজার গ্রাহক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রামে। গাছপালা উপড়ে যাওয়া, বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়া এবং তার ছিঁড়ে...

Related Articles

মুক্তাগাছায় স্কুলছাত্রকে পিটিয়ে ও কমলনগরে কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

দেশের পৃথক দুটি জেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে এক স্কুলছাত্র ও এক কলেজছাত্রীর...

ঢাবি ছাত্রী মাহজাবিনের আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর...

সংঘাত কমলে বছরের শেষে জ্বালানির দাম কমার আশা : মার্কিন অর্থমন্ত্রীর

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম...

এআই দিয়ে কর্মী ছাঁটাই করা যাবে না, চীনের আদালতের রায়

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্মীদের বদলে কাজ করানোর উদ্দেশ্যে কোনো...