Home আন্তর্জাতিক ওডিশায় বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে ভাই
আন্তর্জাতিক

ওডিশায় বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে ভাই

Share
Share

ভারতের ওডিশা রাজ্যের কেওনঝড় জেলা-তে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। জিতু মুন্ডা নামের এক ব্যক্তি তার মৃত বোনের ব্যাংক হিসাবের টাকা তুলতে না পেরে শেষ পর্যন্ত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির হন।

জানা যায়, তার বোন কাকরা মুন্ডার একটি হিসাব ছিল ওডিশা গ্রামীণ ব্যাংক-এর মাল্লিপাসি শাখায়। বোনের মৃত্যু হওয়ার পর প্রায় ১৯ হাজার ৩০০ রুপি তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে মৃত্যুসনদ বা বৈধ উত্তরাধিকার প্রমাণপত্র দেখাতে বলে।

কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব ও দারিদ্র্যের কারণে জিতুর কাছে এসব কাগজপত্র ছিল না। ফলে তিনি টাকা তুলতে ব্যর্থ হন।

অসহায় অবস্থায় তিনি গ্রামের শ্মশান থেকে বোনের দেহাবশেষ তুলে এনে কাপড়ে জড়িয়ে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে সরাসরি ব্যাংকে হাজির হন—যাতে প্রমাণ করতে পারেন, তার বোন আর বেঁচে নেই।

এই দৃশ্য দেখে উপস্থিত মানুষজন হতবাক হয়ে যান। কেউ সহানুভূতি জানান, আবার অনেকে ব্যাংকের কঠোর নিয়মের সমালোচনা করেন। স্থানীয়দের মতে, গ্রামপ্রধানের মাধ্যমে বিষয়টি যাচাই করা যেত, কিন্তু ব্যাংক শুধুমাত্র কাগজপত্রকেই গুরুত্ব দিয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় এবং দ্রুত সমাধানের আশ্বাস দেয়

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...

Related Articles

তীব্র রুশ হামলার মুখে কিয়েভে চলছে মানুষের টিকে থাকার লড়াই

রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল সোমবার সকালে নদী পার হওয়ার...

কূটনৈতিক সমাধানে প্রস্তুত ইরান, হামলা হলে ‘ভয়াবহ জবাব’: আব্বাস আরাঘচি

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক উপায়ে সমঝোতায় পৌঁছাতে ইরান...

সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ বিধ্বস্ত...

আফগানিস্তানে ৭০ মিটার গভীর কূপ থেকে উদ্ধার ৫ বছরের শিশু

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মৃত্যুকূপ থেকে এক পাঁচ বছরের শিশুকে অলৌকিকভাবে জীবিত...

;