Home আন্তর্জাতিক ভারতে বিরিয়ানি ও তরমুজ খেয়ে ৪ জনের মৃত্যু
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভারতে বিরিয়ানি ও তরমুজ খেয়ে ৪ জনের মৃত্যু

Share
Share

ভারতের রাজধানী মুম্বাইয়ের পাইধুনি এলাকায় খাদ্য বিষক্রিয়ার ঘটনায় একই পরিবারের চারজন সদস্য প্রাণ হারিয়েছেন। গত শনিবার রাতে পরিবারের সবাই মিলে বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে এই ঘটনা ঘটে। সোমবার (২৭ এপ্রিল) মুম্বাই পুলিশ নিহতের সংখ্যা ও ঘটনার বিস্তারিত নিশ্চিত করেছে।

পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৫ এপ্রিল রাতে আব্দুল্লাহ দোকাদিয়া (৪০) তার পরিবার ও নিকটাত্মীয়দের নিয়ে বিরিয়ানি দিয়ে নৈশভোজ সারেন। আত্মীয়রা বিদায় নেওয়ার পর রাত আনুমানিক দেড়টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান।
পরদিন ২৬ এপ্রিল ভোরের দিকে পরিবারের চার সদস্যেরই তীব্র বমি ও ডায়রিয়া শুরু হয়। অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাদের দ্রুত মুম্বাইয়ের বিখ্যাত জেজে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিবারের চার সদস্যই। তারা হলেন:
আব্দুল্লাহ দোকাদিয়া (৪০) ,নাসরিন দোকাদিয়া (৩৫) — আব্দুল্লাহর স্ত্রী ,আয়েশা (১৬) — বড় মেয়ে , জয়নাব (১৩) — ছোট মেয়ে

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় প্রথমে ছোট মেয়ে জয়নাব এবং রাতে বাবা আব্দুল্লাহর মৃত্যু হয়। পরবর্তীতে মা নাসরিন ও বড় মেয়ে আয়েশাও চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

জেজে মার্গ থানায় এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসকদের ধারণা, এটি তীব্র ‘ফুড পয়জনিং’ বা খাদ্য বিষক্রিয়ার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। ময়নাতদন্ত সম্পন্ন হলেও পুলিশ এখন ‘হিস্টোপ্যাথলজিক্যাল’ রিপোর্টের অপেক্ষা করছে।

তদন্তকারী কর্মকর্তারা খতিয়ে দেখছেন যে, খাবারের গুণগত মানের কোনো ত্রুটি ছিল নাকি বিরিয়ানি ও তরমুজের অসম সংমিশ্রণের ফলে শরীরে কোনো বিরূপ বিক্রিয়া তৈরি হয়েছিল। সংগৃহীত খাবারের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

চিকিৎসকরা সাধারণত ভাড়ি খাবারের পরপরই টক বা জলীয় ফল খাওয়ার বিষয়ে সতর্ক করে থাকেন। তবে এই নির্দিষ্ট ক্ষেত্রে কোনো ধরনের বিষাক্ত উপাদান বা ব্যাকটেরিয়ার সংক্রমণ ছিল কি না, তা নিয়ে বিস্তর তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের নেপথ্যে চাঞ্চল্যকর নানা তথ্য...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রীকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার...

Related Articles

হাবিপ্রবির ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে...

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে অতর্কিত বন্দুক হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা...

থাইল্যান্ড ভেঙে স্বাধীন ইসলামি রাষ্ট্র গঠনের ঘোষণা বিআরএনের

থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়...

গাজায় ধ্বংসযজ্ঞ মেনে নেওয়া হবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের

ফিলিস্তিন ও ইসরায়েল-দুই দেশের মানুষ যাতে পারস্পরিক শান্তিতে পাশাপাশি বসবাস করতে পারে,...

;