Home জাতীয় অপরাধ গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধ’র্ষণ, অচেতন অবস্থায় উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধ’র্ষণ, অচেতন অবস্থায় উদ্ধার

Share
Share

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও পৈশাচিক নির্যাতনের লোমহর্ষক ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণের পর বিকেলে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পৈশাচিক এই ঘটনায় পুরো জেলাজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।

ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে সে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ঢাকা-রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়।

অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা তাকে ফুলবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার সংলগ্ন একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলা হয় এবং দিনভর তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। বিকেল নাগাদ শিশুটি নিস্তেজ হয়ে পড়লে পাষণ্ডরা তাকে গোবিন্দগঞ্জের ‘আঁখ সেন্টারের’ পাশে নির্জন রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায়।

বিকেলে স্থানীয় পথচারীরা সড়কের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে খবর দিলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। জ্ঞানহীন অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহাদ আল আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি ভয়াবহ যৌন নিপীড়নের শিকার হয়েছে। তার শরীরে গুরুতর আঘাত ও চেতনানাশক ওষুধের প্রভাব লক্ষ্য করা গেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পুলিশের একটি বিশেষ দল ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলেছে। তিনি আরও বলেন, “জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এই বর্বরোচিত ঘটনার সাথে যুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।”

এদিকে, কোমলমতি এই শিক্ষার্থীর ওপর এমন পৈশাচিক আক্রমণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

  রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময়...

কুমিল্লায় জানাজা শেষে দাফন অপ্রতিমের

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে দাফন...

Related Articles

লঞ্চভাড়া বাড়ানোর প্রস্তাব, ১০০ কিলোমিটারের মধ্যে কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর লঞ্চের যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাব...

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল ও শিল্পাঞ্চল নির্মাণের পরিকল্পনা

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে...

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লার মুরাদনগরে কওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘তাদরীবুল...

মাদ্রাসায় নারীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ভিডিও ফাঁস

নেত্রকোনার এন. আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে এক নারীর ‘আপত্তিকর’ ভিডিও...

;