গত ২৬ এপ্রিল রোববার বিকেল ৫টায় পূর্ব লন্ডনের একটি স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দয়ামীর ইউনিয়ন আন্তঃব্যাডমিন্টন কাপ ২০২৬। ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত দয়ামীর ইউনিয়নের ক্রীড়ামোদী ও খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রিস্টল থেকে আগত বাবরু ও টুটুল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ট্রফি ও পুরস্কার লাভ করেন। রানার্সআপ হয় লন্ডনের জামাল খান ও আলী জুটি, তারাও ট্রফি ও দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় রায়হান ও রাশেদ জুটি জয়ী হয়ে ট্রফি ও পুরস্কার অর্জন করেন।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল মুহিব (বিধু মিয়া)। যুব সংগঠক জামাল আহমদ খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং কমিটির সদস্য ফয়জুর রহমান ফয়েজ সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ-ওসমানীনগর সমিতির সাবেক সভাপতি কবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির বর্তমান সভাপতি রশীদ আহমদসহ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক, গয়াসুর রহমান, আবুল কালাম ও আলমাছ খান আজাদ। এছাড়া বক্তব্য দেন নাসির উদ্দিন খান, আব্দুর রহিম জিলু মিয়া, বদরুল হোসাইন চৌধুরী জুনা, সাইফুর রহমান, আব্দুল আজিম সেলিম, সিরাজুল ইসলাম ও আব্দুল লতিফ প্রমুখ।
খেলা পরিচালনা করেন আব্দুল বাছির ও মইনুল ইসলাম। আয়োজন সফল করতে সহযোগিতা করায় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে শাহিদুর রহমান, নিজাম উদ্দিন, মুজিবুর রহমান আসকির, সিরাজ ইসলাম (রউফ মিয়া)সহ বার্মিংহাম, ব্রিস্টল ও ব্র্যাডফোর্ড থেকে আগত বাবরু, টুটুল, লতিফ, রুবেল ও জুবায়েরকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Leave a comment