Home জাতীয় অপরাধ লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড:চ্যাটজিপিটির কাছে মরদেহ গুমের পরামর্শ চেয়েছিল ঘাতক
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়যুক্তরাষ্ট্র

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড:চ্যাটজিপিটির কাছে মরদেহ গুমের পরামর্শ চেয়েছিল ঘাতক

Share
Share

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (USF) দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের তদন্তে এবার উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) এক নেতিবাচক ব্যবহারের চিত্র। আদালতের নথিতে দেখা গেছে, হত্যার পরিকল্পনা বাস্তবায়নে অভিযুক্ত হিশাম আবুঘারবিয়েহ জনপ্রিয় চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ (ChatGPT)-এর কাছে মৃতদেহ গুম করার পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন করেছিলেন।

প্রসিকিউটরদের দাখিল করা তথ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল—হত্যাকাণ্ডের ঠিক তিন দিন আগে—হিশাম চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন, “কোনো মানুষকে কালো আবর্জনার ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেলে দিলে কী হয়?” চ্যাটবটটি একে বিপজ্জনক বলে সতর্ক বার্তা দিলে তিনি ফের প্রশ্ন করেন, “এভাবে লাশ ফেললে তা কীভাবে ধরা পড়বে?” মূলত প্রযুক্তির সাহায্য নিয়ে আইনের চোখ ফাঁকি দেওয়াই ছিল তার লক্ষ্য।

গত ১৭ এপ্রিল হিশাম তাদের ফ্ল্যাট থেকে বড় বড় কার্ডবোর্ডের বাক্স ডাম্পস্টারে (আবর্জনার আধার) ফেলন। পরে সেই ডাম্পস্টার তল্লাশি করে পুলিশ জামিল লিমনের আইডি কার্ড, ক্রেডিট কার্ড এবং একটি রক্তমাখা টি-শার্ট উদ্ধার করে। ডিএনএ পরীক্ষায় টি-শার্টে থাকা রক্ত লিমনের বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া রান্নাঘরের একটি ম্যাটে পাওয়া ডিএনএ নিখোঁজ নাহিদা বৃষ্টির বলে শনাক্ত করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

গ্রেপ্তারের পর হিশাম শুরুতে লিমন ও বৃষ্টির নিখোঁজ হওয়া সম্পর্কে কোনো তথ্য জানেন না বলে দাবি করেন। তবে মোবাইল লোকেশন ডেটা বা জিপিএস ট্র্যাকিং তার এই মিথ্যাচার ফাঁস করে দেয়। ১৭ এপ্রিল তাকে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশে দেখা গিয়েছিল, যে স্থান থেকেই পরবর্তীতে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে দেখা গেছে, লিমনকে একাধিক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

অভিযুক্ত হিশামকে বর্তমানে ফ্লোরিডার একটি কারাগারে জামিনবিহীন অবস্থায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, মরদেহ গোপন এবং আলামত ধ্বংসের মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ লিমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবার মরদেহ দুটি ইসলামি বিধান অনুযায়ী দাফন করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

এই হত্যাকাণ্ড কেবল বাংলাদেশি কমিউনিটি নয়, বরং পুরো যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে।...

সিলেটে যে অভিযানে পুলিশের খাঁচায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী

  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার...

Related Articles

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: সন্ধান মেলেনি একই পরিবারের নিখোঁজ ৪ জনের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরম আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ঝোড়ো...

স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির পর কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ

এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল মুসরিকা আক্তার মিতুর। নবম শ্রেণিতে পড়ার সময়...

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান...

ইউএনজিএতে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক...

;