Home জাতীয় অপরাধ চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবলকে মারধর: অভিযুক্ত বিএনপি নেতা পলাতক
অপরাধআইন-বিচারজাতীয়বিএনপিরাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবলকে মারধর: অভিযুক্ত বিএনপি নেতা পলাতক

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা ও তার ফিলিং স্টেশনের কর্মচারীদের বিরুদ্ধে। গতকাল রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার রহনপুর খয়রাবাদ এলাকার ‘রায়হান ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য শওকতকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত কনস্টেবল শওকত নাচোল থানার গাড়িচালক হিসেবে কর্মরত। তিনি ঘটনার দিন নাচোল থানার একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল সংগ্রহ করতে রায়হান ফিলিং স্টেশনে গিয়েছিলেন। সেখানে স্টেশনের কর্মচারীদের সঙ্গে কোনো একটি বিষয়ে তার কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে স্টেশনের মালিক ও খয়রাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান ঘটনাস্থলে এসে উত্তেজিত হয়ে শওকতকে চড়-থাপ্পড় মারেন এবং লাঠি দিয়ে বেধড়ক পেটান।

হামলার খবর পেয়ে নাচোল ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় শওকতকে উদ্ধার করে। ঘটনার পরপরই মূল অভিযুক্ত আব্দুল্লাহ আল রায়হান আত্মগোপন করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় ফিলিং স্টেশনের তিন কর্মচারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মূল অভিযুক্ত বিএনপি নেতা রায়হানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, “একেবারে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজন দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর এই ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

  ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) দাবি করেছে, তাদের উত্থাপিত সব দাবি সরকার মেনে নিয়েছে। এ পরিস্থিতিতে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান...

বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা

  ফেসবুকে বিনামূল্যে নতুন ধরনের ভেরিফায়েড ব্যাজ চালুর ঘোষণা দিয়েছে মেটা। এই সুবিধার মাধ্যমে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই ব্যবহারকারীরা নিজেদের পরিচয় যাচাই...

Related Articles

সারজিস–পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির কর্মসূচি

  হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে...

প্রতিমন্ত্রীকে ঘিরে ‘শিবির মিডিয়া সেল’ থেকে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন

  পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে...

লাইসেন্স ফিরে পেয়ে সেবা কার্যক্রম শুরু করল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

  দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ...

সারজিস আলম–পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

  হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও...