Home আন্তর্জাতিক ইরান আলোচনা বন্ধের পর পাকিস্তান সফর বাতিল :ট্রাম্প
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরান আলোচনা বন্ধের পর পাকিস্তান সফর বাতিল :ট্রাম্প

Share
Share

যুক্ত্রাষ্টের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি চান না মার্কিন কর্মকর্তারা ইসলামাবাদে গিয়ে অপ্রয়োজনীয় আলোচনা করে সময় নষ্ট করুক। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা না করার সিদ্ধান্ত জানানোর পর তিনি এ মন্তব্য করেন। খবর ডয়চে ভেলের (DW)।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি তার দূতদের ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তান সফরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, কিছুক্ষণ আগেই তিনি তার কর্মকর্তাদের বলেছেন—দীর্ঘ ১৮ ঘণ্টার ফ্লাইটে করে সেখানে গিয়ে বসে অপ্রয়োজনীয় আলোচনা করার কোনো প্রয়োজন নেই।

ট্রাম্প আরও বলেন, আলোচনার বিষয়টি এখন পুরোপুরি তেহরানের ওপর নির্ভর করছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের হাতে সব ক্ষমতা রয়েছে এবং ইরান চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারে। তবে এত দূর গিয়ে শুধুমাত্র অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় নষ্ট করার কোনো যুক্তি নেই।

অন্যদিকে ইরান অভিযোগ করেছে, আলোচনায় যুক্তরাষ্ট্র কঠোর ও অবাস্তব শর্ত আরোপ করছে। একই সঙ্গে তারা ওয়াশিংটনের প্রতি আস্থার অভাবের কথাও জানিয়েছে। ফলে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দে দুদকের অভিযান: মালামালের তালিকা তৈরি শুরু

আদালতের নির্দেশনার পর সাবেক বিতর্কিত সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসের ফ্ল্যাটে মালামালের তালিকা তৈরির কাজ...

যশোরের ধুমধুমপুরে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের আলোচিত ও দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’সহ তার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিনের পলাতক জীবনের পর...

Related Articles

সেনাদের মোবাইলের ভিডিও দেখে হামলার মূল্যায়ন করছে ইরান, সতর্ক করলেন মার্কিন কমান্ডার

  মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও...

আদালতে শুনানির সময় অজ্ঞান উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে

  উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় আদালতে হঠাৎ...

ভারতে নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের শিশু : জন্ম দিল কন্যাসন্তান

ভারতে এক নির্মম ও শিউরে ওঠার মতো ঘটনায় দীর্ঘ যৌন নির্যাতনের শিকার...

ন্যাটোর শক্তি পরীক্ষায় পোল্যান্ডে রাশিয়ার উসকানিমূলক হামলা?

ইউক্রেনজুড়ে বুধবার রাতভর রাশিয়ার চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে কেঁপে উঠেছে প্রতিবেশী...