Home জাতীয় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জাতীয়

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Share
Share

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংস্থাটি এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মামলা, অকেজো ৪ ভেকু

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী রাজশাহীর দুর্গাপুরে কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে...

গোমস্তাপুরে যুবলীগ নেতার সঙ্গে ওসির বৈঠকের অভিযোগ, বিএনপির সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ...

Related Articles

নারীদের নিরাপদ যাতায়াতে তিন জেলার ১৪ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায়...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে...

‘উন্মাদ আমির হামজার লাগাম টেনে ধরুন’: নুরুল হক নুর

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে তীব্র ভাষায় আক্রমণ করে তাকে...

চট্টগ্রামে নারীদের জন্য বিআরটিসির বিশেষ বাস

মুহাম্মদ বোরহান উদ্দিন চট্টগ্রাম চট্টগ্রামে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য বিশেষ...