Home আন্তর্জাতিক ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়াতে সম্মত
আন্তর্জাতিক

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়াতে সম্মত

Share
Share

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে উভয় দেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  দুই দেশের প্রতিনিধিদের সাথে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশালের পোস্টে জানান, ওভাল অফিসে ইসরায়েল ও লেবাননের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠকটি ‘খুব ভালো হয়েছে’।

তিনি বলেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানো হবে। এটি একটি অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত এবং এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা আমার জন্য বড় সম্মানের বিষয়।”

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, অদূর ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে হোয়াইট হাউসে আতিথেয়তা দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

শান্তি আলোচনাকে আরও এগিয়ে নিতে এবং দক্ষিণ লেবাননে স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্র লেবাননের সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বলেও প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। একই সময়ে আরেকটি ভবনের নিচে চাপা...

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘রগকাটা’ জামায়াত-শিবির তাদের স্বরূপে ফিরেছে। তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার...

Related Articles

পশ্চিমবঙ্গের তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুন: পুণ্যার্থীসহ ৭ জনের করুণ মৃত্যু

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত তীর্থক্ষেত্র তারাপীঠের একটি চারতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, প্রাণ হারালেন ১০ অভিবাসনপ্রত্যাশী

লিবিয়ার তবরুক উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিকভ্রান্ত হয়ে প্রায় ১০...

মার্কিন সেনা ধরলে বা হত্যা করতে পারলে মোটা অঙ্কের পুরস্কারের ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের জীবিত বন্দি করতে পারলে বা হত্যা করতে পারলে মোটা...

বিচ্ছেদ মেনে নিতে না পেরে সাবেক প্রেমিকাসহ ৪ জনকে গুলি করে হত্যা

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ ও নির্মম প্রতিশোধের বশে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারে সাবেক...