Home জাতীয় ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল
জাতীয়

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

Share
Share

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারতের নুমালিগড় রিফাইনারি ফুয়েল টার্মিনাল থেকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এসব ডিজেল পৌঁছায়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে ২০ এপ্রিল থেকে ভারতের শিলিগুড়ি নুমালিগড় টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ ডিপোতে জ্বালানি তেলগুলো এসে পৌঁছায়।

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চুক্তি অনুযায়ী ভারতের পাইপলাইনে তেল আমদানি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহে আরও পর্যাপ্ত পরিমাণ তেল আনা হবে বলে আশা করছে ডিপো কতৃপক্ষ।

চলতি এপ্রিল মাসে ৪৪ হাজার  টন ডিজেল পাইপ লাইনে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। এর আগে গত মার্চ মাসে তিন দফায় ২২ হাজার টন ডিজেল এসেছে পেট্রোলিয়াম করপোরেশনের এ ডিপোতে।

এর আগে ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছায়। ১১ এপ্রিল আসে ৮ হাজার টন ডিজেল। চলতি মাসে এই পাইপলাইনের মাধ্যমে ১৩ হাজার টন ডিজেল এসেছে। এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বাংলাদেশের গ্রামে গ্রামে লোডশেডিং

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের ঘাটতি। দেশে বিদ্যুতের চাহিদা ১৬ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেলেও উৎপাদন হচ্ছে মাত্র ১৩ থেকে ১৪ হাজার মেগাওয়াট।...

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার কারণে সৃষ্ট সাময়িক ব্যাঘাত কাটিয়ে আবারও সব রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাসকাট,...

Related Articles

ঢাকায়ও লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার

বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং করতে সরকার বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ,...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।...

বিএনপি সরকারের সমালোচনায় গ্রেপ্তার চার, হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

সরকারের সমালোচনা করার অভিযোগে বাংলাদেশে অন্তত চারজনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে...

মজুত করে চড়া দামে পেট্রোল বিক্রি, আটক ১

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে চড়া দামে বিক্রি...