Home জাতীয় দুর্ঘটনা চট্টগ্রামে ওয়াসার খনন কাজে মাটি ধস, ২ শ্রমিক নিহত
দুর্ঘটনা

চট্টগ্রামে ওয়াসার খনন কাজে মাটি ধস, ২ শ্রমিক নিহত

Share
Share

চট্টগ্রামের হালিশহরে ওয়াসার মাটি খননের সময় ধসে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত দিবাগত রাত ৪টার দিকে হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, গতকাল রাতে খনন কাজ চলাকালে হঠাৎ মাটি ধসে পড়ে। এতে ৪ শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত ২ শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, প্রজেক্ট ডিরেক্টর সঙ্গে কথা বলে জেনেছি, খনন কাজে মাটি চাপা পড়ে শ্রমিক আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম ইসলামকে একাধিকবার ফোন দিলেও তার নম্বরে সংযোগ পাওয়া যায়নি।
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...

‘পুশইন’ ও অনুপ্রবেশ রোধে দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক শুরু

ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সাম্প্রতিক ‘পুশইন’ বিতর্ক নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)...

Related Articles

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিসংযোগ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের জেরে আসামিদের ঘরবাড়িতে...

সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট...

নড়াইলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত আরও ১

নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন...