Home আঞ্চলিক ঝালকাঠির রাজাপুরে ৭ বছর অনুপস্থিত থেকেও বেতন তোলার অভিযোগ
আঞ্চলিক

ঝালকাঠির রাজাপুরে ৭ বছর অনুপস্থিত থেকেও বেতন তোলার অভিযোগ

Share
Share

ঝালকাঠির রাজাপুর উপজেলা যুব উন্নয়ন অফিসে হিসাবরক্ষক ও অফিস সহায়ক পদে কর্মরত দুই কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘ সাত বছর অফিসে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ সময় তাদের পরিবর্তে টাকার বিনিময়ে প্রক্সি দিয়ে দাপ্তরিক কার্যক্রম চালানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে বলা হয়, হিসাবরক্ষক আব্দুর রব এবং কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক মো. আনোয়ার হোসেন নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। তাদের অনুপস্থিতিতে ঝুমুর নামে এক নারী ও ইসা নামে এক যুবক মাসিক প্রায় সাত হাজার টাকার বিনিময়ে প্রক্সি হিসেবে অফিসের দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, প্রক্সি ব্যবস্থার কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়ছেন এবং দাপ্তরিক কাজও প্রায় অচল অবস্থায় রয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে হিসাবরক্ষক আব্দুর রব বলেন, তিনি কর্তৃপক্ষের অনুরোধেই নিয়মিত অফিসে যান না। অন্যদিকে মো. আনোয়ার হোসেন দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় চলাফেরা করতে পারছেন না, তাই অফিসে কম যাতায়াত করেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে ঝালকাঠি যুব উন্নয়নের উপ-পরিচালক মো. আলাউদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সরকারি অফিসে প্রক্সি পদ্ধতির কোনো বিধান নেই।

এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার দালাল চক্র বন্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

  সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার...

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি...

Related Articles

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তির আন্দোলন স্থগিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য...

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

  সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং অননুমোদিত...

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের পর সালিশে নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে জন্মদাতা বাবার হাতে ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের এক...