Home আঞ্চলিক চাঁদপুরে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আরেক বন্ধুর মৃত্যু
আঞ্চলিক

চাঁদপুরে বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আরেক বন্ধুর মৃত্যু

Share
Share

চাঁদপুরের ফরিদগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় দুই ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু ঘটেছে, যেখানে একজনের কবর খুঁড়তে গিয়ে অন্যজনেরও মৃত্যু হয়েছে।

রোববার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) একসঙ্গে আড্ডা দেন। সোমবার ভোরে তারা একসঙ্গে মসজিদে ফজরের নামাজও আদায় করেন। তবে সকালে বার্ধক্যজনিত কারণে বাচ্চু পাটওয়ারী নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

বন্ধুর মৃত্যুর খবর পেয়ে আবুল হাশেম শোকাহত হয়ে নিজেই কবর খোঁড়ার কাজে অংশ নেন। তিনি দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে গ্রামে কবর খোঁড়ার কাজে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কবর খোঁড়ার সময় হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে কবরের ভেতর লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করা হলেও তিনি আর জীবিত ছিলেন না।

আবুল হাশেম ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কেরোয়া ছৈয়াল বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। বাচ্চু পাটওয়ারী ছিলেন অবসরপ্রাপ্ত কাঠমিস্ত্রি। দীর্ঘদিনের ঘনিষ্ঠ এই দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, একই দিনে দুই বন্ধুর মৃত্যু গ্রামবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। দুইজনের দাফন একই কবরস্থানে সম্পন্ন করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

গোমস্তাপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী...

সন্ধ্যার পর বিনা কারণে ঘোরাফেরা করলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজির

কক্সবাজার শহরে সন্ধ্যার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া বিনা কারণে বাইরে ঘোরাফেরা...

উপহাসকে বুড়ো আঙুল দেখিয়ে ১৪ বছর পর পড়াশোনায় ফিরে জিপিএ-৫ পেলেন রীতি 

প্রতিবেশীদের টিটকারি আর উপহাসকে শক্তিতে রূপান্তর করে পড়াশোনায় এক অবিশ্বাস্য ও অনুকরণীয়...

গাজীপুরে ছিনতাইকারীর নিমর্ম ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীদের নির্মম ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক কারখানা...

;