Home আন্তর্জাতিক এশিয়ায় জ্বালানি সংকট নিরসনে জাপানের ১০ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা
আন্তর্জাতিকজাতীয়

এশিয়ায় জ্বালানি সংকট নিরসনে জাপানের ১০ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা

Share
Share

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবে এশিয়াজুড়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এক মেগা প্রকল্প ঘোষণা করেছে জাপান। এশীয় দেশগুলোর জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

বুধবার (১৫ এপ্রিল) এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকাইচি এই নতুন সহযোগিতা কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এশিয়ার দেশগুলোর সঙ্গে জাপান সরবরাহ চেইনের মাধ্যমে ওতপ্রোতভাবে যুক্ত। এই সংকটকালে আমরা পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে একে অপরের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এশিয়ায় জ্বালানি আমদানিতে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। উল্লেখ্য, এই নৌপথ দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০ শতাংশই এশিয়ার দেশগুলোর জন্য নির্ধারিত। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই ১০ বিলিয়ন ডলারের সহায়তা আসিয়ানভুক্ত (ASEAN) দেশগুলোর প্রায় এক বছরের তেল আমদানি ব্যয়ের সমপরিমাণ, যা এই অঞ্চলের অর্থনীতিকে ধস থেকে রক্ষা করতে সহায়ক হবে।

এই বিশাল তহবিলের অর্থায়ন নিশ্চিত করবে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (JBIC), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)। প্রধানমন্ত্রী তাকাইচি আশ্বস্ত করেছেন যে, এই আন্তর্জাতিক সহায়তার ফলে জাপানের অভ্যন্তরীণ জ্বালানি মজুতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

জাপানের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়রসহ বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় মাদারগঞ্জ-ঢাকা বাস চলাচল বন্ধ

এমরান হোসেন, জামালপুর জামালপুরের মাদারগঞ্জে এক বাসচালককে মারধর এবং ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে মাদারগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ...

Related Articles

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি।...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...