Home সাম্প্রতিক অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৮ তীর্থযাত্রী
সাম্প্রতিক

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৮ তীর্থযাত্রী

Share
Share

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে কুর্নুল জেলার ধর্মপুর টোল প্লাজার নিকটবর্তী চিলকালদোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন নারী, দুইজন পুরুষ এবং তিন বছর বয়সী একটি শিশুকন্যা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্ণাটক থেকে আসা একটি পিকআপ ভ্যানে মোট ২১ জন যাত্রী ছিলেন। তারা অন্ধ্রপ্রদেশের একটি তীর্থস্থানে পূজা দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ন্যাশনাল হাইওয়ে-১৬৭ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অনিয়ন্ত্রিত ও দ্রুতগতির ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘাতক ট্যাঙ্কারটিও সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন । পুলিশ জানায়, নিহতদের সবাই কর্ণাটক রাজ্যের বাসিন্দা। আহত ১০ থেকে ১২ জনকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সাতজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের কুর্নুলের একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইয়েম্মিগানুর মহকুমার ডিএসপি ভার্গবী সংবাদমাধ্যমকে জানান, পুলিশ ঘটনার তদন্ত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা কিংবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে থাকতে পারে। পুলিশ ঘাতক ট্যাঙ্কারটি জব্দ করেছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ উভয় রাজ্যের প্রশাসন নিহতদের পরিচয় নিশ্চিত করে তাদের স্বজনদের খবর দেওয়ার চেষ্টা করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...

Related Articles

এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে নির্যাতন: নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;