Home খেলাধুলা ক্রিকেট সিলেটে ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার কোর্সের সমাপনী ক্রিকেটের সঠিক বিকাশে আম্পায়ারদের ভূমিকা অনস্বীকায: কয়েস লোদ
ক্রিকেটখেলাধুলা

সিলেটে ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার কোর্সের সমাপনী ক্রিকেটের সঠিক বিকাশে আম্পায়ারদের ভূমিকা অনস্বীকায: কয়েস লোদ

Share
Share

সিলেট বিভাগের ক্রিকেট আম্পায়ারদের পেশাদারিত্ব এবং মাঠপর্যায়ের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ‘রিফ্রেশার কোর্স’-এর সফল সমাপ্তি ঘটেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মিলনায়তনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, “ক্রিকেটের সঠিক বিকাশে আম্পায়ারদের ভূমিকা অনস্বীকার্য। আধুনিক ক্রিকেটের চ্যালেঞ্জ মোকাবিলায় আম্পায়ারদের নিয়মিত প্রশিক্ষণ ও নিজেদের দক্ষতা হালনাগাদ করা অত্যন্ত জরুরি। এ ধরনের কোর্স আমাদের আম্পায়ারদের আরও আত্মবিশ্বাসী ও পেশাদার করে তুলবে, যা মাঠের খেলায় স্বচ্ছতা নিশ্চিত করবে।”
সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আহমদ আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল পাশা মওদুদ। আম্পায়ারদের দিকনির্দেশনা প্রদান করেন আইসিসি প্যানেল আম্পায়ার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মনি এবং বিসিবি’র আম্পায়ার এডুকেটর আব্দুল্লাহ আল নোমান অভি।
সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.টি.এম ইকরাম ও ভেন্যু ম্যানেজার জয়দীপ দাশ সুজকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন স্তরের আম্পায়াররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী আম্পায়ারদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান আম্পায়াররা ঘরোয়া ও জাতীয় পর্যায়ের ক্রিকেটে কাজে লাগিয়ে সিলেটের ক্রিকেটের মান আরও সমৃদ্ধ করবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত...

অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়ে রেকর্ড বই তছনছ করলেন শরিফুল

অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।...

২০২৭ সালেই ফুটবলকে বিদায় জানানোর স্পষ্ট ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পেশাদার ফুটবলে দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় মাঠ কাঁপানো পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো...

ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন নেইমার: ফুটবল থেকে অবসর ও সান্তোস চুক্তি নিয়ে নতুন বার্তা

ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা অবসরের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।...