Home আন্তর্জাতিক হিন্দুত্ববাদী জঙ্গি বাহিনীর হাতে মুসলিম যুবক নিহত: উত্তাল কাশ্মীর
আন্তর্জাতিক

হিন্দুত্ববাদী জঙ্গি বাহিনীর হাতে মুসলিম যুবক নিহত: উত্তাল কাশ্মীর

Share
Share

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের রামবন জেলায় তথাকথিত ‘গোরক্ষক’ বাহিনীর নৃশংসতায় এক মুসলিম যুবক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত তানভীর আহমেদ চোপান (২৫) রামবনের পোগাল এলাকার বাসিন্দা ছিলেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার পুরো জেলায় সর্বাত্মক ধর্মঘট পালিত হচ্ছে এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিচার দাবি করছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তানভীর জম্মু থেকে নিজের গবাদিপশু নিয়ে গ্রামে ফিরছিলেন। পথে মাকরকোট এলাকায় বিজেপি, আরএসএস এবং বজরং দলের মতো উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত একদল ব্যক্তি তার পথরোধ করে। ‘গোরক্ষা’র অজুহাত তুলে তানভীরের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালানো হয় এবং পরবর্তীতে জম্মু-শ্রীনগর মহাসড়কের পাশের একটি নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করার পর মরদেহ সেখানে ফেলে দেওয়া হয়েছিল।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর রামবন জেলা জনরোষে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা নিয়ন্ত্রণ এবং গুজব রোধে প্রশাসন রামবন ও এর আশপাশের এলাকায় ইন্টারনেট পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এছাড়া সংঘাত এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আধা-সামরিক বাহিনী।

মানবাধিকার কর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতারা এই ঘটনাকে পরিকল্পিত সাম্প্রদায়িক সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, ২০১৪ সালের পর থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিশেষ করে জম্মু অঞ্চলে মুসলিমদের লক্ষ্যবস্তু করার যে প্রবণতা তৈরি হয়েছে, এটি তারই ধারাবাহিকতা। স্থানীয় প্রতিনিধিরা এই ঘটনার একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বর্তমানে পুরো রামবন জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জনগণের ক্ষোভ প্রশমনে প্রশাসন কড়া নজরদারি অব্যাহত রেখেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুন্দরবনের অভয়ারণ্যে অপরাধ প্রবণতা ঠেকাতে কঠোর নজরদারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট।বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এর অভয়ারণ্য এলাকায় বন বিভাগের কঠোর নজরদারির ফলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নিয়মিত টহল কার্যক্রম জোরদার করায়...

আফগানিস্তানে সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করল সরকার

আফগানিস্তানের দীর্ঘদিনের প্রচলিত ব্যাংকিং কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। ঐতিহাসিক এক পদক্ষেপের মাধ্যমে ইমারাতে ইসলামিয়া আনুষ্ঠানিকভাবে দেশের সকল সরকারি...

Related Articles

লেবাননে ইসরায়েলি হামলা, বাস্তুচ্যুত ৩ লক্ষাধিক শিশু

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত সামরিক অভিযান ও তীব্র বিমান হামলার কারণে...

ইরানের কাছে হার মানল যুক্তরাষ্ট্র? ট্রাম্পের মন্তব্যে বিশ্বজুড়ে তোলপাড়

ইরানের সাথে চলমান সংকট প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক দাবি...

এপস্টিন ভুক্তভোগীদের সঙ্গে দেখা করছেন না ব্রিটিশ রাজা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এর যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নতুন তথ্য প্রকাশ করেছে...

সীমান্তে মাইন বিস্ফোরণ: ৫ দিনের ব্যবধানে আরও এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন উখিয়ার পালংখালী এলাকায় ফের ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার...