Home আন্তর্জাতিক ইরানের চরম আল্টিমেটাম: হরমুজ প্রণালী থেকে পিছু হটল মার্কিন রণতরী, ভিডিও প্রকাশ
আন্তর্জাতিক

ইরানের চরম আল্টিমেটাম: হরমুজ প্রণালী থেকে পিছু হটল মার্কিন রণতরী, ভিডিও প্রকাশ

Share
Share

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। মার্কিন উস্কানির মুখে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কঠোর হুঁশিয়ারির পর পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার)। রোববার (১২ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করে ভিডিও চিত্র প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হরমুজ প্রণালীর পূর্ব অংশে অবস্থানরত মার্কিন রণতরীগুলোকে আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে সরাসরি সতর্কবার্তা পাঠানো হচ্ছে। ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, আইআরজিসির অনড় অবস্থানের মুখে সংঘর্ষ এড়াতে মার্কিন বাহিনী দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করে পিছু হটে যায়।

ঘটনাটি এমন এক স্পর্শকাতর সময়ে ঘটেছে যখন পাকিস্তানে দুই দেশের মধ্যে মধ্যস্থতা বৈঠক চলছিল। কূটনৈতিক সূত্র মতে, মার্কিন ডেস্ট্রয়ারটি দুবাইয়ের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালীর দিকে এগোতে থাকলে ইরানি প্রতিনিধি দল বিষয়টি ইসলামাবাদে অবস্থানরত মার্কিন পক্ষকে জানায়। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, জাহাজটি অগ্রসর হওয়া বন্ধ না করলে পরবর্তী ৩০ মিনিটের মধ্যে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। একইসঙ্গে এই ধরনের উস্কানি চলমান শান্তি আলোচনাকে চিরতরে ভেস্তে দেবে বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।

আইআরজিসি নৌবাহিনীর কমান্ড থেকে জানানো হয়েছে, “হরমুজ প্রণালীর ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কোনো বিদেশি যুদ্ধজাহাজ অনুমতি ছাড়া এই জলসীমায় প্রবেশ করতে পারবে না এবং কোনো ধরনের অনুমোদনহীন অনুপ্রবেশ সহ্য করা হবে না।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই ঘটনাকে নিয়মিত ‘ফ্রিডম অফ নেভিগেশন’ কার্যক্রম হিসেবে দাবি করলেও ইরান সেই দাবি প্রত্যাখ্যান করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন

করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিদ্যমান ব্যাংক হিসাব সচল রাখতেও...

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

Related Articles

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...

ভারতে মাঝ আকাশেই বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙার অভিযোগে এয়ার ইন্ডিয়ার এক যাত্রীকে নিরাপত্তা...

ফিফা জাদুঘরে স্থান পেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি।...

মামির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা ভাগনে, অতঃপর…

ভারতের বিহারের বৈশালী জেলার রোহুয়া গ্রামে এক গৃহবধূ ও তার ভাগনের মধ্যে...