Home জাতীয় নিজেও গুমের শিকার: গুম কমিশন শক্তিশালী করার ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয়

নিজেও গুমের শিকার: গুম কমিশন শক্তিশালী করার ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

Share
Share

নিজের গুমের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে গুম কমিশনকে আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমি নিজেও গুমের শিকার হয়েছি। তাই গুম কমিশন এমনভাবে গঠন করতে চাই, যাতে এর কার্যকারিতা নিশ্চিত থাকে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পান।”

তিনি জানান, গুম কমিশনসহ মানবাধিকার কমিশন ও সংশ্লিষ্ট আইনগুলো স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে পরিমার্জন করা হবে। প্রয়োজনে এগুলো সংশোধন করে নতুনভাবে সংসদে উপস্থাপন করা হবে।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, কিছু বিষয় রাজনৈতিকভাবে উপস্থাপন করা হয়েছে, যা সঠিক নয়। সরকার চাইছে সব পক্ষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একাধিক তদন্ত সংস্থা থাকলে তদন্তে দ্বৈততা তৈরি হতে পারে, যা বিচার প্রক্রিয়াকে জটিল করতে পারে। তাই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সময় নিয়ে আলোচনা করে আইনগুলো আরও সমন্বিত ও কার্যকর করতে চায়, যাতে গুমের শিকার ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করা যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ গাঁটে নেওয়ার লক্ষ্য

তুলা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামালের জোগান...

মা পরীক্ষার্থী, শিশুর দায়িত্ব নিলেন ইউএনও

রাজশাহীর দুর্গাপুরে নিয়োগ পরীক্ষাকেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবন সংরক্ষণে কোনো ধরনের পক্ষপাত না করে...