Home জাতীয় ক্রিকেটার থেকে প্রকাশক, নতুন রূপে সাকিব আল হাসান
জাতীয়

ক্রিকেটার থেকে প্রকাশক, নতুন রূপে সাকিব আল হাসান

Share
Share

ক্রিকেটার, ব্যবসায়ী, রাজনীতিবিদের পর এবার প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক রাজনৈতিক কারণে এখন দেশের বাইরে। যুক্তরাষ্ট্রে বসেই নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। একটি ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন সাকিব।

শীঘ্রই চালু হতে যাওয়া নতুন এই সংবাদমাধ্যমটির নাম হবে ‘বিয়ন্ড বাংলা’। এখান থেকে বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই সংবাদ প্রকাশ করা হবে।এই সংবাদমাধ্যমটি বাংলাকে প্রধান্য দিয়ে সংবাদ পরিবেশন করলেও যুক্তরাষ্ট্র থেকেই এটি পরিচালিত হবে। যেহেতু সাকিব সেখানে অবস্থান করছেন তাই সরাসরি তার তত্ত্বাবধানেই যাত্রা শুরু করবে সাংবাদমাধ্যমটি।

ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে টেক্সটের পাশাপাশি ভিজ্যুয়াল কনটেন্টও দেখতে পাবেন দর্শকরা। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলা-ধূলা, বিনোদনসহ সব ধরনের সংবাদই গুরুত্ব দিয়ে প্রচার করা হবে বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেক্সাসের হিউস্টনে এক যৌথ সমাবেশে ৫০ হাজারের...

Related Articles

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পর্যায়ক্রমে বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে। নবীন...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট...

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা...

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের...

;