Home আন্তর্জাতিক হরমুজ নিয়ে ইরানের আধিপত্য মেনে নেওয়া যাবে না: স্টারমার
আন্তর্জাতিক

হরমুজ নিয়ে ইরানের আধিপত্য মেনে নেওয়া যাবে না: স্টারমার

Share
Share

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ নিয়ে ইরানের ক্রমবর্ধমান আধিপত্য ও চাপের মুখে কড়া অবস্থান ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্টারমার উপসাগরীয় মিত্রদের উদ্দেশে স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান যেন কোনোভাবেই এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথকে নিজের স্বার্থে ‘জিম্মি’ করে রাখতে না পারে।

বৃহস্পতিবার আবুধাবিতে উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের প্রতিরক্ষা বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা কেবল আঞ্চলিক সমস্যা নয়, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। এই সংকট মোকাবিলায় তিনি আঞ্চলিক শক্তিগুলোকে লন্ডনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

কিয়ার স্টারমার বলেন, “যুক্তরাজ্য শুরু থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে। তবে হরমুজ প্রণালির মতো লাইফলাইনকে অবরুদ্ধ করে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে আমাদের সমন্বিত প্রতিরক্ষা ও কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।”

যুদ্ধবিরতি ঘোষণার পরও হরমুজ প্রণালিতে স্থিতিশীলতা ফেরেনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, তেহরানের সুনির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করলে সেটিকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।

অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে কিছুটা ভিন্ন দাবি করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেছেন, হরমুজ প্রণালি বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে—এমন তথ্য সঠিক নয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় ব্রিটেন ও তার মিত্ররা এখন এই জলপথে পুনরায় অবাধ যাতায়াত নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। সিফাতুন নুর (২২)...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

Related Articles

যুক্তরাজ্যের ৪টি পারমাণবিক সাবমেরিনের ৩টিই এখন সাগরে

  যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম চারটি সাবমেরিনের মধ্যে তিনটি বর্তমানে সাগরে...

হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মাধ্যমে গোষ্ঠীটিকে...

‘এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আগে দেখিনি’: ট্রাম্পকে তীব্র আক্রমণ ওবামার

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মাত্র ১০ দিন আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক...

১৬ কেজির বেশি ওজনের সোনার দুল তৈরি করে জোড়া বিশ্বরেকর্ড গড়ল জুয়ালুক্কাস

দুবাইয়ে ১৬ কেজিরও অধিক ওজনে এক জোড়া চোখ ধাঁধানো সোনার কানের দুল...

;