Home আন্তর্জাতিক ‘শর্টকাট’ নিতে গিয়ে কুয়ায় পড়ল গাড়ি: একই পরিবারের ৯ জনের মর্মান্তিক মৃত্যু
আন্তর্জাতিকদুর্ঘটনা

‘শর্টকাট’ নিতে গিয়ে কুয়ায় পড়ল গাড়ি: একই পরিবারের ৯ জনের মর্মান্তিক মৃত্যু

Share
Share

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় নাসিকের দিন্দোরি এলাকায় একটি কোচিং সেন্টারের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন প্রাপ্তবয়স্ক এবং ৬ জনই শিশু। মঙ্গলবার (০৭ এপ্রিল, ২০২৬) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনীল দারগুডে (৩২) তাঁর মারুতি সুজুকি এক্সএল৬ গাড়িটিতে করে পরিবারসহ অনুষ্ঠান শেষ করে গ্রামের দিকে ফিরছিলেন। দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য তিনি মূল সড়ক ছেড়ে একটি ‘শর্টকাট’ মাটির রাস্তা বেছে নেন। অন্ধকার ও সরু ওই রাস্তায় গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই থাকা একটি গভীর কূপের দেয়ালে ধাক্কা খেয়ে গাড়িটি সজোরে ভেতরে পড়ে যায়।

জানা গেছে, কূপটি প্রায় ৪০ ফুট গভীর পানিতে পূর্ণ ছিল। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে গভীর রাত ও পর্যাপ্ত আলোর অভাব থাকায় প্রাথমিক উদ্ধারকাজ ব্যাহত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধারকর্মীরা বিশাল ক্রেনের সাহায্যে গাড়িটি পানি থেকে টেনে তোলেন। কিন্তু ততক্ষণে গাড়ির ভেতরে থাকা ৯ জনই মারা যান। শিশুদের মধ্যে একজনের দেহ গাড়ির বাইরে পানির ওপর ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নিহতরা হলেন—গাড়িচালক সুনীল দারগুডে, তাঁর স্ত্রী রেশমা, মেয়ে গুণবন্তী, শ্যালিকা আশা এবং তাঁর পাঁচ সন্তান—শ্রেয়শ, শ্রাবণী, শ্রদ্ধা, সৃষ্টি ও আত্মীয়ের সন্তান সমৃদ্ধি।

এই ঘটনায় স্থানীয় প্রশাসনের চরম অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, রাস্তাটি কয়েক বছর আগে তৈরি করা হলেও পাশের বিপজ্জনক কূপটি বন্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পৌর কর্তৃপক্ষ এবং কূপের মালিকের মধ্যে আইনি বিবাদের কারণে জায়গাটি অরক্ষিত অবস্থায় ছিল। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যু এবং বেপরোয়া গাড়ি চালানোর ধারায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর

ফ্ল্যাট বিক্রির নামে বিপুল অর্থ আত্মসাৎ ও প্রতারণা সংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন...

পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে রাজনীতি ত্যাগের ঘোষণা দিলেন বিএনপি নেতা

সৌদি আরবে পবিত্র কাবা শরিফকে সাক্ষী রেখে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির স্থানীয় এক নেতা।...

Related Articles

রাতে নিখোঁজ, সকালে আমবাগানে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ

নওগাঁর সাপাহারে আমবাগান থেকে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত...

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...

দুই দেশের জনগণের স্বার্থের কথা বিবেচনা করে ভারত সফরে যাবেন তারেক রহমান

দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী...