Home আন্তর্জাতিক হরমুজ নিয়ে ট্রাম্পের সময়সীমা শেষ ইরানের সঙ্গে এশিয়ার ৪ দেশের সমঝোতা
আন্তর্জাতিক

হরমুজ নিয়ে ট্রাম্পের সময়সীমা শেষ ইরানের সঙ্গে এশিয়ার ৪ দেশের সমঝোতা

Share
Share

কৌশলগতভাবে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে মার্কিন আলটিমেটাম শেষ হওয়ার পথে। মঙ্গলবার রাত ৮টার (গ্রিনিচ সময় মধ্যরাত) মধ্যে প্রণালিটি পুনরায় চালু করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। অন্যথায় যুক্তরাষ্ট্র ‘এক রাতেই’ দেশটিকে ধ্বংস করার হুমকি দিয়েছে। তবে এই চরম উত্তেজনার মধ্যেই তেহরানের সঙ্গে এশীয় ৪টি শক্তিধর দেশ আলাদা নিরাপত্তা সমঝোতায় পৌঁছেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

উপসাগরীয় অঞ্চলের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এশিয়ার দেশগুলো নিজেদের অর্থনীতি সচল রাখতে তেহরানের সঙ্গে এই কূটনৈতিক চুক্তি সম্পন্ন করেছে। বিশ্ববাজারের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরান এই পথে জাহাজ চলাচলে হুমকি দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা শুরু হয়।

সবশেষ দেশ হিসেবে ফিলিপাইন ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো জানান, তেহরান তাদের পতাকাবাহী জাহাজের জন্য ‘নিরাপদ, বাধাহীন ও দ্রুত চলাচল’ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, ফিলিপাইন তাদের মোট জ্বালানির ৯৮ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে।

অন্যদিকে, ভারত ও পাকিস্তানও তেহরানের কাছ থেকে অভয় পেয়েছে। ভারতীয় পতাকাবাহী ট্যাংকারগুলোর জন্য দিল্লিতে নিযুক্ত ইরানি দূতাবাস আশ্বস্ত করে জানিয়েছে, ‘ভারতীয় বন্ধুরা নিরাপদ রয়েছে’। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ট্যাংকার চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন। একইভাবে পাকিস্তানও তাদের ২০টি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে।

বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি চীনও জানিয়েছে, সমন্বয়ের মাধ্যমে তাদের ৩টি জাহাজ সম্প্রতি সফলভাবে প্রণালি অতিক্রম করেছে। মালয়েশিয়াও একই ধরনের নিশ্চয়তা পেয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছেন।

শিপিং বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়াশিংটন যখন যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে, তখন এশীয় দেশগুলো বুঝতে পারছে যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা ছাড়া বিকল্প নেই। তবে এই খণ্ডকালীন সমঝোতাগুলো বৈশ্বিক জ্বালানি সংকটের স্থায়ী সমাধান কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর। সিফাতুন নুর (২২)...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো. মাসুদ ওরফে মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

Related Articles

যুক্তরাজ্যের ৪টি পারমাণবিক সাবমেরিনের ৩টিই এখন সাগরে

  যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম চারটি সাবমেরিনের মধ্যে তিনটি বর্তমানে সাগরে...

হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মাধ্যমে গোষ্ঠীটিকে...

‘এমন দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট আগে দেখিনি’: ট্রাম্পকে তীব্র আক্রমণ ওবামার

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের মাত্র ১০ দিন আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক...

১৬ কেজির বেশি ওজনের সোনার দুল তৈরি করে জোড়া বিশ্বরেকর্ড গড়ল জুয়ালুক্কাস

দুবাইয়ে ১৬ কেজিরও অধিক ওজনে এক জোড়া চোখ ধাঁধানো সোনার কানের দুল...

;