Home জাতীয় অপরাধ জামালপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের ১০ বছর কারাদণ্ড
অপরাধআঞ্চলিক

জামালপুরে শিশু ধর্ষণের দায়ে একজনের ১০ বছর কারাদণ্ড

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)। জামালপুরের দেওয়ানগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে বিল্পব মিয়া বিশু নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।সোমবার (৫ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফজলুল হক জানান- ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে পাঁচ বছর বয়সী শিশুটি বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিপ্লব মিয়া বিশু একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে বাবা-মাসহ স্থানীয়রা এগিয়ে এলে বিশু পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহত শিশুকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে আসামি বিশুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে সে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামী বিশু বর্তমানে গাজীপুরের শিশু সংশোধনাগারে রয়েছে।

আদালত এ মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে মামলার একমাত্র আসামী বিল্পব মিয়া বিশুকে ১০ বছরের কারাদণ্ড দেন। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মামলার বাদী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের (Measles) প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম এবং হামের তীব্র উপসর্গ নিয়ে আরও ৭টি শিশু প্রাণ হারিয়েছে।...

গাইবান্ধায় আকস্মিক ঝড়ে ৪৬৭ বস্তা সরকারি ভিজিএফ চালসহ দুই নৌকাডুবি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরাঞ্চলের দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য নেওয়া ৪৬৭ বস্তা সরকারি ভিজিএফের (ভিজিটেবল ইনফ্ল্যামেবল গ্রান্ট ফান্ড) চালসহ দুটি বড়...

Related Articles

রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে...

বগুড়ায় ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে ৩০০টি ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার...

চট্টগ্রামে আরও দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনার উত্তেজনা না থামতেই নগরীর বিভিন্ন এলাকা থেকে...

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আসামির দায় স্বীকার

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর...