মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কোনো হামলা হলে তেহরানও একইভাবে পাল্টা জবাব দেবে।
এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তার ভাষায়, ‘ইরানের কোনো অবকাঠামোতে হামলা চালানো হলে আমরা একইভাবে তার জবাব দেব।’
তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনে ব্যবহৃত বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো স্থাপনা তেহরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এমনকি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কিংবা তাদের সহযোগী অবকাঠামোকেও আঘাত করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়ে আসছেন। এরই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এই কঠোর প্রতিক্রিয়া জানানো হলো।
বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এমন হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে এবং পরিস্থিতি দ্রুত সংঘাতের দিকে গড়ানোর আশঙ্কা জোরালো করছে।
Leave a comment