Home আঞ্চলিক জামালপুরে হামে আক্রান্ত ১০ জন শিশু হাসপাতালে ভর্তি
আঞ্চলিকজাতীয়

জামালপুরে হামে আক্রান্ত ১০ জন শিশু হাসপাতালে ভর্তি

Share
Share

জামালপুর জেনারেল হাসপাতালে গত কয়েক দিনে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মোট ১০ জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল ভবনের চতুর্থ তলায় খোলা হয়েছে ১০ শয্যা বিশিষ্ট ‘হাম কর্নার’। সেখানে হাম সংক্রমিত শিশুদের চিকিৎসা চলছে। এখন পর্যন্ত এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে কোন শিশুর মৃত্যু হয়নি।

বুধবার (১ এপ্রিল) ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন শিশু ভর্তি হয়েছে। বুধবার সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছে তিন শিশু। হাম সংক্রমণ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে ১০ শিশু।

শিশুদের স্বজনরা জানান, হঠাৎ তীব্র জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি বা দানা এবং প্রচন্ড শারীরিক দুর্বলতা দেখা দেওয়ার পর তারা সন্তানদের দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ শিশুদের মধ্যে হামের এই প্রকোপ দেখা দেওয়ায় অভিভাবকদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

ইসলামপুর উপজেলার ধনতলা গ্রামের খুশী বেগম (৩০) তার ৯ মাস বয়সি শিশু সাইফকে হাম সংক্রমণ নিয়ে গত ১৪ দিন আগে হাসাপাতালে ভর্তি করেন। এখন কিছুটা সুস্থ হলেও জ্বর না কমায় চিকিৎসা চলছে।

সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা গ্রামের রনি মিয়ার জমজ দুই ছেলেই হামে আক্রান্ত। গত শুক্রবার (২৭ মার্চ) চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় ছয় মাস বয়সী রাফানকে নিয়ে পিতা রনি মিয়া ও মা রিপা ঢাকায় যান। এদিকে দাদীর কাছে রেখে যাওয়া অপর শিশু রায়ান গত এক সপ্তাহ ধরে হামে আক্রান্ত। তাই গত তিনদিন আগে দাদি মিনা (৫০) একাই তার নাতি রায়ানকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। শিশুদের মধ্যে তীব্র জ্বর ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১০ জন শিশু ভর্তি আছে। যেসব শিশু হামের উপসর্গ নিয়ে আসছে তাদের জন্য ১০ শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। রোগীদের জন্য জরুরি মেডিকেল টিম ও নার্স টিম গঠন করা হয়েছে। রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য ৩ থেকে ৪ দিন সময় লাগছে। ওই সময় শিশুদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। হামের উপসর্গ দেখা দিলে বা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে শিশুদেরকে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার প্রবণতাও আছে অনেকের। কেউ নিজের নোটবুকে জেলার তালিকা রাখেন, আবার কেউ...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন অদ্ভুত অভিযোগে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক...

Related Articles

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৎকালীন শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে আনুষ্ঠানিক...

নাটোর স্টেশন থেকে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভিতে অভিযুক্ত শনাক্ত

নাটোর রেলওয়ে স্টেশনে ক্রিল নামের এক জার্মান নাগরিকের খোয়া যাওয়া ব্যাগ উদ্ধারে...

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে...

বাংলাদেশে আবার বাড়ছে দারিদ্র্য, পেছনে যেসব কারণ

‘আর পারা যাচ্ছে না। বাজারে শাকসবজি থেকে শুরু করে তেল, গ্যাস, বিদ্যুৎ,...

;