Home আন্তর্জাতিক ইরানের ইউরেনিয়াম দখলের জন্য অভিযানের কথা ভাবছেন ট্রাম্প
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম দখলের জন্য অভিযানের কথা ভাবছেন ট্রাম্প

Share
Share

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নিতে স্থল অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের ইরানের ওপর চাপ বাড়াতে বলেছেন, যাতে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে এই পারমাণবিক উপাদান যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান এই ইউরেনিয়াম রাখতে পারবে না এবং প্রয়োজন হলে বলপ্রয়োগের মাধ্যমে এটি নেওয়া হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ইউরেনিয়াম স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র স্থল সেনা পাঠিয়ে অভিযান চালানোর পরিকল্পনাও বিবেচনা করছে। এর জন্য মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বড় ধরনের যুদ্ধ বিস্তারের আশঙ্কা রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো শক্ত নিরাপত্তার মধ্যে থাকায় সম্ভাব্য ক্ষতি ও ঝুঁকি উভয়ই বড়।

এদিকে প্রশাসনের ভেতরেও এই পরিকল্পনা নিয়ে মতভেদ রয়েছে। কিছু কর্মকর্তা সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র ও বিস্তৃত হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসা অধ্যক্ষ

ঢাকার সাভারে ১২ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে একটি মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের...

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

Related Articles

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী...

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৫

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সর্বশেষ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। কিয়েভের...

ইতালিতে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগে নগর বাউল জেমসকে জরিমানা

ইতালির রোমে সংগীতা অনুষ্ঠন বা কনসার্টে অংশ নিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে...

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের গভীর দুঃখ প্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়...