Home আন্তর্জাতিক ইরানের হামলায় ইসরায়েলের কারাখানা নিরাপদ ঘোষণা
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইরানের হামলায় ইসরায়েলের কারাখানা নিরাপদ ঘোষণা

Share
Share

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিরশেবা এলাকার নিওত হোভাব শিল্পাঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও কোনো বিপজ্জনক পদার্থ ছড়ায়নি বলে জানিয়েছে ইসরায়েল। রোববার এই হামলা চালানো হয় তেহরান থেকে।

ইসরায়েলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান বলেন, এলাকা ভালোভাবে পরিদর্শন করা হয়েছে এবং মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কোনো পদার্থ পাওয়া যায়নি। তিনি জানান, সড়ক খুলে দেওয়া হয়েছে এবং শিল্পাঞ্চলে কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে হামলার পর আশঙ্কা থেকে আশপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্ক থাকতে বলা হয়েছিল। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় মোট ১১ জন আহত হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেছেন, ঢাকার সড়কে...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ...

Related Articles

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু; সরিয়ে নেওয়া হলো যাত্রীদের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ...

দিল্লিতে বিক্ষোভে যাওয়ার আগেই বিমানে আটক সিজেপি প্রতিষ্ঠাতা

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে...

দিল্লিতে ধর্না থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, আটক কয়েক সাংসদও

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আটক...

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন, আটক নেহা বোরাসহ একাধিক নেতা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন থেকে...

;