Home আঞ্চলিক জামালপুরের বকশীগঞ্জে তেল মজুদের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা
আঞ্চলিক

জামালপুরের বকশীগঞ্জে তেল মজুদের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

Share
Share

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি) | জামালপুরের বকশীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পৌর এলাকার চন্দেরবন গ্রামে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল-হুসনা।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে চন্দেরবন এলাকার বাসিন্দা মাসুদ রানা মাতুন (৩৫)-এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়িতে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সাধারণ ক্রেতাদের কাছে জ্বালানি তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা জানান, ওই ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১১০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেল পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল কুমার দেউরী (৩০) নামের এক গার্মেন্টস কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ...

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের...

Related Articles

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের...

স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ সড়ক সংস্কার করল সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে খানা-খন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি...

পিয়নের আশ্বাসে ফরম পূরণ না হওয়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি দুই ছাত্রী

ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রী পিয়নের প্রতারণার অভিযোগ...

গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

২০২৫–২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র...