Home আন্তর্জাতিক ভারতে মহারাষ্ট্রে মসজিদে প্রতীকী তীর ছুঁড়ে উল্লাস, মুসলিমদের দোকানপাটে আগুন-ভাঙচুর
আন্তর্জাতিক

ভারতে মহারাষ্ট্রে মসজিদে প্রতীকী তীর ছুঁড়ে উল্লাস, মুসলিমদের দোকানপাটে আগুন-ভাঙচুর

Share
Share

ভারতের মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ রাজ্যে রামনবমীর উৎসব পালনকে কেন্দ্র করে ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনা ও সহিংসতার খবর পাওয়া গেছে। মিছিল চলাকালীন উস্কানিমূলক আচরণ এবং দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে।

মহারাষ্ট্রের আহিল্যানগরে রামনবমীর একটি মিছিল থেকে ধর্মীয় উস্কানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২৭ মার্চের ওই ভিডিওতে দেখা যায়, গেরুয়া স্কার্ফ পরিহিত এক যুবক একটি মসজিদের সামনে দাঁড়িয়ে প্রতীকীভাবে তীর নিক্ষেপ করছেন।

মিছিলে থাকা জনতা এই কর্মকাণ্ডে উল্লাস প্রকাশ করলে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। মসজিদের খুব কাছ দিয়ে মিছিলের রুট নির্ধারণ এবং এই ধরনের উস্কানিমূলক আচরণের কঠোর নিন্দা জানিয়েছেন স্থানীয়রা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। যদিও পুলিশ কয়েকজনকে শনাক্ত করার দাবি করেছে, তবে এখনও আনুষ্ঠানিক কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার ফালতলায় রামনবমীর মিছিল চলাকালীন ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের মিছিল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, জুমার নামাজের সময় মসজিদের অদূরে উচ্চস্বরে গান-বাজনা বাজিয়ে মিছিলটি পৌঁছালে বাক- বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উন্মত্ত জনতা মুসলিমদের বাড়ির ছাদে উঠে গেরুয়া পতাকা উত্তোলন করে এবং বেশ কিছু দোকানে অগ্নিসংযোগ করে।

এই হামলায় আব্দুল শেখ নামে এক পৌরকর্মী লোহার রডের আঘাতে গুরুতর আহত হয়েছেন এবং তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক জাকির হোসেন দাবি করেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা লুটতেই পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করা হয়েছে।

এদিকে আহিল্যানগরের শ্রীরামপুর শহরেও একটি দরগা সংলগ্ন এলাকায় রামনবমীর মিছিল পৌঁছালে পাথর বৃষ্টির ঘটনা ঘটে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে এবং এক ধর্মীয় নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বর্তমানে স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দোষীদের চিহ্নিত করা হচ্ছে এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাকসুর জিএস আম্মার ও শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে উপাচার্যকে শিক্ষকদের আবেদন

  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘এখতিয়ারবহির্ভূত তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ...

আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দলে ইতিহাস গড়লেন হাইতিয়ান বংশোদ্ভূত স্টিফেন রামোস

  আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দলে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’ রামোস। ১৭ বছর বয়সী এই উইঙ্গার প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার হিসেবে...

Related Articles

যুক্তরাষ্ট্রে তিন দিনে ১৩ দোকান থেকে ৭৫ হাজার ডলারের প্রসাধনী চুরির অভিযোগে দুই বোন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মাত্র তিন দিনের ব্যবধানে প্রসাধনী বিক্রির জনপ্রিয় চেইন স্টোর...

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, মেটার ভারত প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিকৃত...

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...

সেনাদের মোবাইলের ভিডিও দেখে হামলার মূল্যায়ন করছে ইরান, সতর্ক করলেন মার্কিন কমান্ডার

  মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও...