Home আঞ্চলিক সিলেটে শত বছরের অবরুদ্ধ জীবনের অবসান, খুলছে ২ বাড়ির ‘স্বপ্নের রাস্তা’
আঞ্চলিক

সিলেটে শত বছরের অবরুদ্ধ জীবনের অবসান, খুলছে ২ বাড়ির ‘স্বপ্নের রাস্তা’

Share
Share

আক্তার হোসেন, সিলেট | দীর্ঘ এক শতাব্দীর অন্ধকার ঠেলে অবশেষে আলোর মুখ দেখছে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের লামা আকিলপুর (ভূলতা) এলাকার। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে এই কাজটি করা হয়েছে, রাস্তার অভাবে দুটি বাড়ির কয়েকশ মানুষ দীর্ঘ প্রায় ১০০ বছর ধরে কার্যত অবরুদ্ধ জীবনযাপন করছিলেন, প্রশাসন ও স্থানীয় দানশীল ব্যক্তিদের উদ্যোগে আজ সেই স্বপ্নের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ এক শতাব্দী ধরে এই এলাকার মানুষ যাতায়াতের নূন্যতম সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। একটি রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্ষাকালে এই দুর্ভোগ চরমে পৌঁছাত।
এলাকাবাসী জানান, উন্নয়নের এই অগ্রযাত্রাকে রুখে দিতে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল দীর্ঘদিন ধরে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে আসছিল। তবে জনস্বার্থের কাছে শেষ পর্যন্ত পরাজয় ঘটেছে চক্রান্তকারীদের। আজ রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে।
এই অসাধ্য সাধনে জমি দিয়ে মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লামা আকিলপুর তালুকপাড়ার বাসিন্দা ও ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশিক মিয়া এবং হাজী আখলাক আহমদের পরিবার বর্গ । তাঁদের এই ত্যাগের কারণেই কয়েকশ মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।
এই জনহিতকর কাজে বলিষ্ঠ ভূমিকা রাখায় এলাকাবাসী সিলেট সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি), সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে জমি দাতা আশিক মিয়া ও আখলাক আহমদের পরিবারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
এলাকার সচেতন মহল মনে করেন, এই রাস্তাটি নির্মাণের ফলে শিক্ষা ও যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ সময় কাজ শেষে সরেজমিনে পরিদর্শনে এসে সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ জানান, কাজটি খুব ভালো ও সুন্দর হয়েছে, রাস্থার জন্য যা যা প্রয়োজন সব করা হবে৷

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিয়ের প্রলোভনে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত: পটুয়াখালী যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালীতে এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও জোড়পূর্বক গর্ভপাতের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে...

এবার দুধে মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: শিশু স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় বড় ঝুঁকি

বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া কাঁচা দুধ, বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত তরল ও গুঁড়া দুধ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকেরা।...

Related Articles

সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা: টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক...

যশোরের ধুমধুমপুরে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের আলোচিত ও দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’সহ...

লক্ষ্মীপুরে মাটি খননের সময় ৩টি রকেট বোমা সদৃশ বস্তু উদ্ধার: এলাকা জুড়ে আতঙ্ক

লক্ষ্মীপুরের রামগতিতে পৌরসভার পাইপলাইনের জন্য মাটি খনন করার সময় তিনটি রকেট বোমা...

গভীর রাতে পিকআপ বিকল হয়ে বিপত্তি: গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি

গভীর রাতে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন...